Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে সোনার দিন, তিরন্দাজি ও হকিতে ইতিহাস, একদিনে ভারতের ৬ সোনা◆ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন ফুটবল "দেশের সংস্কৃতির" অংশ◆প্রধান কোচ খালিদ জামিল বলেছেন, তার দল সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা ব্রাজিল দলের বিপক্ষে সেরাটা দেবে◆শহরে ব্রাজিল, আবেগে বরণ, উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ আনসেলোত্তি , ভিনিসিয়াসরা◆বিকাশ ধোরাসো: ভারত-ব্রাজিল দ্বৈরথ বিদেশে ভারতীয় খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করতে পারে।◆এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারালো টিম ইন্ডিয়া◆হকিতে পাকবধ, চিরপ্রতিদ্বন্দ্বীকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে ভারত◆ শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?◆শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের◆মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত◆এশিয়ান গেমসে সোনার দিন, তিরন্দাজি ও হকিতে ইতিহাস, একদিনে ভারতের ৬ সোনা◆ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন ফুটবল "দেশের সংস্কৃতির" অংশ◆প্রধান কোচ খালিদ জামিল বলেছেন, তার দল সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা ব্রাজিল দলের বিপক্ষে সেরাটা দেবে◆শহরে ব্রাজিল, আবেগে বরণ, উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ আনসেলোত্তি , ভিনিসিয়াসরা◆বিকাশ ধোরাসো: ভারত-ব্রাজিল দ্বৈরথ বিদেশে ভারতীয় খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করতে পারে।◆এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে ভারত-পাকিস্তান, শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারালো টিম ইন্ডিয়া◆হকিতে পাকবধ, চিরপ্রতিদ্বন্দ্বীকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনালে ভারত◆ শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?◆শুভমন গিলের দ্রুততম দ্বিশতরান, শতরানের সঙ্গে ১২ হাজারি রোহিত শর্মা, রেকর্ড রান তাড়া করে জয় ভারতের◆মহিলাদের হকিতে ৪৪ বছর পর সোনার হাতছানি, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে ভারত◆

এশিয়ান গেমসে সোনার দিন, তিরন্দাজি ও হকিতে ইতিহাস, একদিনে ভারতের ৬ সোনা

এশিয়ান গেমসে ২ অক্টোবর দিনটি ভারতের জন্য হয়ে উঠল সোনায় মোড়া। হকি, বক্সিং, কুস্তি ও তিরন্দাজি—চারটি খেলায় মোট ছ’টি সোনা জিতল ভারত। পাশাপাশি এল দু’টি রুপো ও দু’টি ব্রোঞ্জ। সব মিলিয়ে একদিনে ভারতের ঝুলিতে উঠল ১০টি পদক।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 3, 2026, 12:26 AM
ShareWhatsAppFacebookX
এশিয়ান গেমসে সোনার দিন,  তিরন্দাজি ও হকিতে ইতিহাস, একদিনে ভারতের ৬ সোনা

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

এশিয়ান গেমসে ২ অক্টোবর দিনটি ভারতের জন্য হয়ে উঠল সোনায় মোড়া। হকি, বক্সিং, কুস্তি ও তিরন্দাজি—চারটি খেলায় মোট ছ’টি সোনা জিতল ভারত। পাশাপাশি এল দু’টি রুপো ও দু’টি ব্রোঞ্জ। সব মিলিয়ে একদিনে ভারতের ঝুলিতে উঠল ১০টি পদক।

দিনের সবচেয়ে বড় সাফল্য এল ভারতীয় মহিলা হকি দলের হাত ধরে। চিনকে ১-০ গোলে হারিয়ে ৪৪ বছর পর এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। ১৯৮২ সালের পর ফের মহিলাদের হকিতে এশিয়ান গেমসের সোনা এল ভারতের ঘরে। লালরেমসিয়ামি ১০ মিনিটে জয়সূচক গোলটি করেন। এরপর চিন একের পর এক আক্রমণ করলেও ভারতীয় রক্ষণ এবং গোলরক্ষক সবিতা পুনিয়া দুর্দান্তভাবে দলকে সুরক্ষিত রাখেন। চিনের একটি পেনাল্টি স্ট্রোকও বাঁচান সবিতা। এই সোনার সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি যোগ্যতাও অর্জন করল ভারত।

ভারতীয় বক্সিংও ২ অক্টোবর দুর্দান্ত সাফল্য পেল। লভলিনা বোরগোহাইন, পারভিন হুডা এবং অঙ্কুশ পাঙ্গাল—তিন ভারতীয় বক্সারই সোনা জিতলেন।

নিজের ২৯তম জন্মদিনে মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের বাও জিয়িকে হারিয়ে সোনা জেতেন লভলিনা। এশিয়ান গেমসে বক্সিংয়ে সোনা জেতা দ্বিতীয় ভারতীয় মহিলা হলেন তিনি। তাঁর আগে এই কৃতিত্ব ছিল শুধু মেরি কমের। ২০১৪ সালের পর এটাই এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে ভারতের প্রথম সোনা।

মহিলাদের ৬৫ কেজি বিভাগে চিনা তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৩-২ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন পারভিন। অন্যদিকে পুরুষদের ৮০ কেজি বিভাগে দক্ষিণ কোরিয়ার কিম মিনসিয়ংকে হারিয়ে সোনা নিশ্চিত করেন অঙ্কুশ। তিনটি সোনার মাধ্যমে এশিয়ান গেমসে বক্সিংয়ে ভারতের ১২ বছরের সোনার খরা কাটল।

তিরন্দাজিতেও ইতিহাস তৈরি করল ভারত। মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে কুমকুম মোহড, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সোনা জেতে। এই ইভেন্টে এটাই এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনা।

এর আগে সেমিফাইনালে চিনকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল ভারতীয় দল। ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে চাপ সামলে ঐতিহাসিক সাফল্য এনে দেন তিন ভারতীয় তিরন্দাজ।

মিশ্র রিকার্ভ দলগত ইভেন্টে ধীরাজ বোম্মাদেভারা ও কুমকুম মোহড রুপো জেতেন। ফাইনালে চিনের ঝু জিংই এবং লি মেংকির কাছে ৩-৫ ব্যবধানে হারতে হয় তাঁদের। এই রুপোর মাধ্যমে এই ইভেন্টেও এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এল।

পুরুষদের রিকার্ভ দলগত ইভেন্টেও রুপো জেতে ভারত। ধীরাজ বোম্মাদেভারা, নীরজ চৌহান এবং যশদীপ ভোগে দক্ষিণ কোরিয়ার কাছে ১-৫ ব্যবধানে হেরে রুপোয় সন্তুষ্ট থাকেন।

কুস্তিতে ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সোনা জিতলেন সুজিত কালকাল। সেমিফাইনালে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন জাপানের কোটারো কিয়োকাকে হারিয়ে চমক দিয়েছিলেন সুজিত।

ফাইনালে তাজিকিস্তানের আবদুলমাজিদ কুদিয়েভের বিরুদ্ধে একসময় ২-৯ পিছিয়ে পড়েছিলেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু শেষ মুহূর্তে অসাধারণ প্রত্যাবর্তন করে টানা আট পয়েন্ট সংগ্রহ করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ১০-৯ ব্যবধানে জয় নিশ্চিত করে সোনা জেতেন সুজিত। ২০১৮ সালের পর এশিয়ান গেমসে কুস্তিতে এটাই ভারতের প্রথম সোনা।

নৌক্রীড়ায় মহিলাদের ডিঙ্গি ইভেন্টে ব্রোঞ্জ জেতেন নেত্রা কুমানন। এর আগে তিনটি এশিয়ান গেমসে তাঁর ফল ছিল যথাক্রমে সপ্তম, পঞ্চম ও চতুর্থ। এবার অবশেষে পোডিয়ামে উঠলেন তিনি।

সেপাকতাকরোয় পুরুষদের কোয়াড্রান্ট দলও ব্রোঞ্জ নিশ্চিত করে। সেমিফাইনালে জাপানের কাছে ০-২ ব্যবধানে হারলেও ১২-১৫, ১৩-১৫ স্কোরলাইনে হারের পরও ভারত ব্রোঞ্জ পায়।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
কলকাতায় আসা Vinicius Jr. কি নকল? নতুন লুক ঘিরে জোর চর্চা
YouTube

কলকাতায় আসা Vinicius Jr. কি নকল? নতুন লুক ঘিরে জোর চর্চা

XtraTime Bangla

যুবভারতীর কোনও কোণে নয়! একেবারে সেন্টার পয়েন্টেই অনুশীলন Brazil এর! একী হল বন্ধ মাঠের মধ্যে? জানুন
YouTube

যুবভারতীর কোনও কোণে নয়! একেবারে সেন্টার পয়েন্টেই অনুশীলন Brazil এর! একী হল বন্ধ মাঠের মধ্যে? জানুন

XtraTime Bangla

ভারতীয় দল Brazil এর বিরুদ্ধে অনেক কিছু করে দেখাতে পারে! আগের ম্যাচ অতীত: Khalid Jamil, Anwar Ali
YouTube

ভারতীয় দল Brazil এর বিরুদ্ধে অনেক কিছু করে দেখাতে পারে! আগের ম্যাচ অতীত: Khalid Jamil, Anwar Ali

XtraTime Bangla

যুবভারতীতে কয়েক হাতের মধ্যে অনুশীলন করছে Brazil! When Dream's Come True! IND vs BRA | VLOG
YouTube

যুবভারতীতে কয়েক হাতের মধ্যে অনুশীলন করছে Brazil! When Dream's Come True! IND vs BRA | VLOG

XtraTime Bangla

Brazil দল টিম হোটেলে থেকে অনুশীলনে বেরিয়ে যাওয়ার সময় Vinicius এর অটোগ্রাফ পেয়ে গেলেন লাকি ফ্যান
YouTube

Brazil দল টিম হোটেলে থেকে অনুশীলনে বেরিয়ে যাওয়ার সময় Vinicius এর অটোগ্রাফ পেয়ে গেলেন লাকি ফ্যান

XtraTime Bangla

ভারতের ৬ টা ম্যাচ পর্যবেক্ষণ করে এসেছে Brazil! জানালেন Ancelotti ও  Marquinhos
YouTube

ভারতের ৬ টা ম্যাচ পর্যবেক্ষণ করে এসেছে Brazil! জানালেন Ancelotti ও Marquinhos

XtraTime Bangla

ফাঁকা যুবভারতী থেকেই Brazil এর বিরুদ্ধে মাঠে নামার রসদ কুড়িয়ে নিলেন ভারতীয় ফুটবলাররা
YouTube

ফাঁকা যুবভারতী থেকেই Brazil এর বিরুদ্ধে মাঠে নামার রসদ কুড়িয়ে নিলেন ভারতীয় ফুটবলাররা

XtraTime Bangla

শহরে সাম্বা ঝড়! ভক্তদের ভালোবাসায় ভাসলেন Ancelotti- Vinicius Jr - Endrick
YouTube

শহরে সাম্বা ঝড়! ভক্তদের ভালোবাসায় ভাসলেন Ancelotti- Vinicius Jr - Endrick

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাOct 2

এশিয়ান গেমসে সোনার দিন, তিরন্দাজি ও হকিতে ইতিহাস, একদিনে ভারতের ৬ সোনা

এশিয়ান গেমসে ২ অক্টোবর দিনটি ভারতের জন্য হয়ে উঠল সোনায় মোড়া। হকি, বক্সিং, কুস্তি ও তিরন্দাজি—চারটি খেলায় মোট ছ’টি সোনা জিতল ভারত। পাশাপাশি এল দু’টি রুপো ও দু’টি ব্রোঞ্জ। সব মিলিয়ে একদিনে ভারতের ঝুলিতে উঠল ১০টি পদক।

ফুটবলOct 2

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন ফুটবল "দেশের সংস্কৃতির" অংশ

কোচ আরও জানান যে তিনি পানামার বিরুদ্ধে ভারতের প্রীতি ম্যাচটি দেখেছেন এবং স্ট্রাইকার রায়ান উইলিয়ামসের প্রশংসা করেছেন

ফুটবলOct 2

প্রধান কোচ খালিদ জামিল বলেছেন, তার দল সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা ব্রাজিল দলের বিপক্ষে সেরাটা দেবে

ভারতীয় কোচ বলেন যে তাদের সেরাটা দিতে হবে, আর বাকিটা তাদের নিয়ন্ত্রণের বাইরে। তিনি এই ম্যাচে ভারতের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

ফুটবলOct 1

শহরে ব্রাজিল, আবেগে বরণ, উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ আনসেলোত্তি , ভিনিসিয়াসরা

অপেক্ষার পালা শেষ। শহরে এসে গেল ব্রাজিল। আনসেলোত্তি, ভিনিসিয়াস, এন্ড্রিকরা এখন আমাদের এই শহরের অতিথি। আবেগে, উন্মাদনায় ব্রাজিল দলকে বরণ করে নিল শহর কলকাতা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে এখন শহর জুড়ে ফুটবল জ্বর। ৩ অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে বাড়ছে উত্তাপ।