Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
ছ’মাস পর জিজ্ঞেস করুন”: ২০২৭ বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ালেন কোহলিপ্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারতইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআইএশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হার ভারতের, পদকের জন্য ১৬ বছরের অপেক্ষামহিলা ফুটবলে ১৫ বছরের বড় বাণিজ্যিক চুক্তি, হাত মেলাল এআইএফএফ-ক্যাপ্রি স্পোর্টসদিল্লি প্রিমিয়ার লিগে ‘ফিক্সিং’ বিতর্ক! ক্রিকেটারের অভিযোগে চাঞ্চল্যসোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথাছ’মাস পর জিজ্ঞেস করুন”: ২০২৭ বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ালেন কোহলিপ্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারতইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআইএশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হার ভারতের, পদকের জন্য ১৬ বছরের অপেক্ষামহিলা ফুটবলে ১৫ বছরের বড় বাণিজ্যিক চুক্তি, হাত মেলাল এআইএফএফ-ক্যাপ্রি স্পোর্টসদিল্লি প্রিমিয়ার লিগে ‘ফিক্সিং’ বিতর্ক! ক্রিকেটারের অভিযোগে চাঞ্চল্যসোনা জিতল ভারত! শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখলেন হরমনপ্রীতরাশেষ বলে জয়ের স্বপ্ন ভঙ্গ জাপানের! নাটকীয় জয় ভারতেরটুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হলো প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা আসিয়ান কাপেমাত্র ১৩ হাজার জনসংখ্যার শহর এবার চ্যালেঞ্জ জানাচ্ছে বায়ার্ন-ডর্টমুন্ডকে! এলভার্সবার্গের রূপকথা

ইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআই

ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে আয়ারল্যান্ডের ফুটবল মহল। ১৬০-র বেশি আইরিশ ক্রীড়াবিদ ইতিমধ্যেই জাতীয় দলের ফুটবলারদের কাছে আবেদন জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচ বয়কট করার জন্য। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মাঠে না নেমে খেলোয়াড়দের সম্মিলিত অবস্থান নেওয়া উচিত।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 22, 2026, 6:21 PM
ShareWhatsAppFacebookX
ইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআই

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে আয়ারল্যান্ডের ফুটবল মহল। ১৬০-র বেশি আইরিশ ক্রীড়াবিদ ইতিমধ্যেই জাতীয় দলের ফুটবলারদের কাছে আবেদন জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচ বয়কট করার জন্য। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মাঠে না নেমে খেলোয়াড়দের সম্মিলিত অবস্থান নেওয়া উচিত।

‘প্যালেস্টাইনের পক্ষে আইরিশ ক্রীড়া’ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত খোলা চিঠিতে সই করেছেন একাধিক অ্যাথলিট এবং প্রাক্তন ফুটবলার। সরাসরি আয়ারল্যান্ডের ফুটবলারদের উদ্দেশে তাঁদের বার্তা, এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়ে প্রতিবাদের বার্তা দেওয়া হোক।

তবে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের অবস্থান ভিন্ন। গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইজরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবিতে উয়েফার কাছে প্রস্তাব সমর্থন করেছিল আয়ারল্যান্ড। কিন্তু একইসঙ্গে তাদের বক্তব্য, উয়েফার প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী নির্ধারিত ম্যাচ খেলতেই হবে। ম্যাচে না নামলে খেলা পরিত্যক্ত ঘোষণা হওয়ার পাশাপাশি শাস্তির মুখেও পড়তে পারে আয়ারল্যান্ড।

২৭ সেপ্টেম্বর হাঙ্গেরির দেব্রেসেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ম্যাচ ৪ অক্টোবর। সেই ম্যাচটি ডাবলিন থেকে সরিয়ে সার্বিয়ার বাচকা তোপোলার নিরপেক্ষ মাঠে নিয়ে যাওয়া হয়েছে এবং দর্শকশূন্য গ্যালারিতে হবে খেলা। ম্যাচে সমর্থকদের জন্য টিকিট থাকছে না।

বিতর্কের আঁচ পড়েছে সম্প্রচারেও। আইরিশ জাতীয় সম্প্রচার সংস্থা ম্যাচ দেখালেও থাকবে না কোনও স্টুডিও অনুষ্ঠান, ধারাভাষ্যকার বা বিজ্ঞাপন-স্পনসরশিপ।

এদিকে, ভবিষ্যতের প্রতিযোগিতার ড্র-তে আয়ারল্যান্ড ও ইজরায়েলকে আলাদা রাখার আবেদনও করেছিল আইরিশ সংস্থা। উয়েফা সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।

ফলে ম্যাচ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে চাপ। একদিকে প্রতিবাদের ডাক, অন্যদিকে উয়েফার নিয়ম এই টানাপোড়েনের মাঝেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডের ফুটবল দল।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
Mohun Bagan-এর গোলটা কি অফসাইড ছিল? BSL কি হবে? পূর্ণ সাক্ষাৎকারে কী বললেন IFA সচিব Anirban Dutta?
YouTube

Mohun Bagan-এর গোলটা কি অফসাইড ছিল? BSL কি হবে? পূর্ণ সাক্ষাৎকারে কী বললেন IFA সচিব Anirban Dutta?

XtraTime Bangla

কলকাতায় ৭ দিন আগে এসেও East Bengal অনুশীলনে কী কারণে নেই Ake Loba? দেখুন ভিডিও
YouTube

কলকাতায় ৭ দিন আগে এসেও East Bengal অনুশীলনে কী কারণে নেই Ake Loba? দেখুন ভিডিও

XtraTime Bangla

টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হল প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা Asean Cup-এ
YouTube

টুর্নামেন্ট শুরুর একদিন আগে প্রায় অর্ধেক হল প্রাইজ মানি! ভারত না খেলায় বড় ধাক্কা Asean Cup-এ

XtraTime Bangla

Mohun Bagan এর প্রাক্তনীদের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে অনুশীলনে ঝড় তুলছেন Miguel-রা!  দেখুন ভিডিও
YouTube

Mohun Bagan এর প্রাক্তনীদের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে অনুশীলনে ঝড় তুলছেন Miguel-রা! দেখুন ভিডিও

XtraTime Bangla

Mohammedan Vs Mohun Bagan রিপ্লে আইনেই নেই! রেফারি রুমে মোহনবাগানের কেউ যায়নি! Anirban Dutta
YouTube

Mohammedan Vs Mohun Bagan রিপ্লে আইনেই নেই! রেফারি রুমে মোহনবাগানের কেউ যায়নি! Anirban Dutta

XtraTime Bangla

Brazil এর বিরুদ্ধে India-র হয়ে গলা ফাটাতে আসছেন Zidane-র সাবস্টিটিউট Vikash Dhorasoo
YouTube

Brazil এর বিরুদ্ধে India-র হয়ে গলা ফাটাতে আসছেন Zidane-র সাবস্টিটিউট Vikash Dhorasoo

XtraTime Bangla

চরম সিদ্ধান্ত, CFL Final Replay নেই! Mohamedan নেই IFA Shield এ| নাটকীয় দিন
YouTube

চরম সিদ্ধান্ত, CFL Final Replay নেই! Mohamedan নেই IFA Shield এ| নাটকীয় দিন

XtraTime Bangla

Mohun Bagan সমর্থকদের সামনে প্রিয় ক্লাব ছাড়ার অদৃশ্য কারণ জানালেন Prabir Das!ঘুরিয়ে দেখালেন বাড়ি
YouTube

Mohun Bagan সমর্থকদের সামনে প্রিয় ক্লাব ছাড়ার অদৃশ্য কারণ জানালেন Prabir Das!ঘুরিয়ে দেখালেন বাড়ি

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 22

ছ’মাস পর জিজ্ঞেস করুন”: ২০২৭ বিশ্বকাপ নিয়ে জল্পনা বাড়ালেন কোহলি

২০২৭ সালের একদিনের বিশ্বকাপে কি দেখা যাবে বিরাট কোহলিকে? প্রশ্নটা এখনই উঠলেও উত্তর দেওয়ার সময় এখনও আসেনি বলেই জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের ভবিষ্যৎ স্পষ্ট না করে বরং ছ’মাস পর ফের সেই প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি।

ক্রিকেটSep 22

প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারত

বাইশ গজে আরও একটা ইতিহাস টিম ইন্ডিয়ার। বিশ্বের প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জেতার নজির তৈরি করল ভারতীয় দল। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারানোর সঙ্গে সঙ্গে এই রেকর্ড করল ভারত।

ফুটবলSep 22

ইজরায়েল-আয়ারল্যান্ড দ্বৈরথ: বয়কটের ডাক আর উয়েফার নিয়মের মাঝে অস্বস্তিতে এফএআই

ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে আয়ারল্যান্ডের ফুটবল মহল। ১৬০-র বেশি আইরিশ ক্রীড়াবিদ ইতিমধ্যেই জাতীয় দলের ফুটবলারদের কাছে আবেদন জানিয়েছেন, ইজরায়েলের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচ বয়কট করার জন্য। তাঁদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মাঠে না নেমে খেলোয়াড়দের সম্মিলিত অবস্থান নেওয়া উচিত।

অন্য খেলাSep 22

এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ১-৩ ম্যাচে হার ভারতের, পদকের জন্য ১৬ বছরের অপেক্ষা

এশিয়াডে মহিলাদের ব্যাডমিন্টনে আবার স্বপ্নভঙ্গ। কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ৩-১ ম্যাচে হেরে গেল ভারতীয় দল। এর ফলে এশিয়ান গেমস পদকের জন্য ভারতকে অন্তত ১৬ বছর অপেক্ষা করতে হবে। ভারতের মহিলা দল শেষবার পদক জিতেছিল ২০১৪ সালে। ইন্দোনেশিয়ায়। জাপানের সঙ্গে যুগ্মভাবে ব্রোঞ্জ জিতেছল ভারত।