প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারত
বাইশ গজে আরও একটা ইতিহাস টিম ইন্ডিয়ার। বিশ্বের প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জেতার নজির তৈরি করল ভারতীয় দল। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারানোর সঙ্গে সঙ্গে এই রেকর্ড করল ভারত।

প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জিতে নজির গড়ল ভারত
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বাইশ গজে আরও একটা ইতিহাস টিম ইন্ডিয়ার। বিশ্বের প্রথম দেশ হিসাবে ২০০টি টি টোয়েন্টি ম্যাচ জেতার নজির তৈরি করল ভারতীয় দল। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারানোর সঙ্গে সঙ্গে এই রেকর্ড করল ভারত।
২০০৬-এ জোহানেসবার্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল মেন ইন ব্লু। ৫০ তম জয় আসে ২০১৭-য় কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। শততম জয় ২০২২-এ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০২৪৩-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছিল ১৫০ তম ম্যাচ।
ভারতীয় দল ২৯১ টি ম্যাচ খেলে ২০০ তম জয় তুলে নিল। পাকিস্তান ২৯৯ ম্যাচে ১৭৪টি জয় পেয়েছে। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড. তারা ২৬৭ ম্যাচে জয় পেয়েছে ১৩৭ ম্যাচে।দক্ষিণ আফ্রিকা ২৩৫ ম্যাচে পেয়েছে ১৩১ টি জয়. ইংল্যান্ড ১৩০ ম্যাচে জয় পেয়েছে ২৩৩ টি ম্যাচ খেলে।