Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছাঅবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৩৬ দিনের বন্দিদশার অবসান, জামিন পেলেন অভিষেক পোড়েল“ঈশ্বর প্রদত্ত প্রতিভা”,  বৈভবকে নিয়ে এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খানএশিয়ান গেমস ২০২৬: আবহাওয়া সংকট এখন আর কেবল একদিনের সমস্যা নয়; আবহাওয়াজনিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে আইচি-নাগোয়া।তিন দিনে পাঁচটি ম্যাচ: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের উদ্বোধনী আসরে কঠিন পরীক্ষার মুখে ভারতঅনূর্ধ্ব-২৩ থেকে সিনিয়র দল, বিশ্বচ্যাম্পিয়নদের সামনে সানান-ম্যাকার্টনের বড় পরীক্ষাএএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে আল হুসেইনের বিপক্ষে জয়ের দোরগোড়া থেকে ড্র নিয়ে মাঠ ছাড়ল ইস্ট বেঙ্গল।হরিনাভিতে খুদে শাটলারদের ঝলক, সাফল্যের সঙ্গে শেষ জাতীয় টুর্নামেন্টট্রফি বিতর্কে ভারতকে নিশানা আফ্রিদির, ইউসুফের সমর্থন নকভিকেবয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছাঅবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া৩৬ দিনের বন্দিদশার অবসান, জামিন পেলেন অভিষেক পোড়েল“ঈশ্বর প্রদত্ত প্রতিভা”,  বৈভবকে নিয়ে এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খানএশিয়ান গেমস ২০২৬: আবহাওয়া সংকট এখন আর কেবল একদিনের সমস্যা নয়; আবহাওয়াজনিত ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে আইচি-নাগোয়া।তিন দিনে পাঁচটি ম্যাচ: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের উদ্বোধনী আসরে কঠিন পরীক্ষার মুখে ভারতঅনূর্ধ্ব-২৩ থেকে সিনিয়র দল, বিশ্বচ্যাম্পিয়নদের সামনে সানান-ম্যাকার্টনের বড় পরীক্ষাএএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে আল হুসেইনের বিপক্ষে জয়ের দোরগোড়া থেকে ড্র নিয়ে মাঠ ছাড়ল ইস্ট বেঙ্গল।হরিনাভিতে খুদে শাটলারদের ঝলক, সাফল্যের সঙ্গে শেষ জাতীয় টুর্নামেন্টট্রফি বিতর্কে ভারতকে নিশানা আফ্রিদির, ইউসুফের সমর্থন নকভিকে

তিন দিনে পাঁচটি ম্যাচ: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের উদ্বোধনী আসরে কঠিন পরীক্ষার মুখে ভারত

বিবিয়ানো ফার্নান্ডেসের কোচিংয়ে ব্লু কোল্টসকে মাত্র তিন দিনের মধ্যে খেলতে হবে পাঁচটি ম্যাচ। সবকটি ম্যাচই হবে বাকুর হোভসান কমপ্লেক্সে।

লিখেছেন Adminপ্রকাশিত Sep 17, 2026, 7:13 PM
ShareWhatsAppFacebookX
তিন দিনে পাঁচটি ম্যাচ: ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের উদ্বোধনী আসরে কঠিন পরীক্ষার মুখে ভারত

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: শুরুটাই কঠিন। প্রথমবার আয়োজিত FIFA U15 World Cup & Festival Azerbaijan 2026-এ ভারতীয় অনূর্ধ্ব-১৫ দলের সামনে অপেক্ষা করছে একেবারে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। গ্রুপ K-তে ভারতের সঙ্গে রয়েছে বাহরাইন, ক্যামেরুন, গ্রেনাডা, লাওস এবং সেনেগাল।

বিবিয়ানো ফার্নান্ডেসের কোচিংয়ে ব্লু কোল্টসকে মাত্র তিন দিনের মধ্যে খেলতে হবে পাঁচটি ম্যাচ। সবকটি ম্যাচই হবে বাকুর হোভসান কমপ্লেক্সে। অক্টোবরের এই প্রতিযোগিতায় FIFA-র ১৯১টি সদস্য দেশ অংশ নিচ্ছে। দলগুলিকে মোট ৩২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ছয় দিনের প্রতিযোগিতায় ২০টি মাঠে খেলা হবে মোট ৯৪৩টি ম্যাচ।

ভারতের অভিযান শুরু হবে ২৪ অক্টোবর লাওসের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে, পিচ ১বি-তে।

এর পরের দিনই আসল পরীক্ষা। ২৫ অক্টোবর ভারতকে একই দিনে খেলতে হবে দু’টি ম্যাচ। সকাল ১০টা ৩০ মিনিটে ক্যামেরুনের বিরুদ্ধে মাঠে নামবে ব্লু কোল্টস। এরপর সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে তাদের প্রতিপক্ষ গ্রেনাডা। দু’টি ম্যাচই হবে পিচ ১বি-তে।

২৬ অক্টোবর আবারও একই পরিস্থিতি। যোগ্যতা পর্বের শেষ দিনে বাহরাইনের বিরুদ্ধে দুপুর ২টো ১৫ মিনিটে খেলবে ভারত। সেই ম্যাচের পর রাত ৯টায় সেনেগালের মুখোমুখি হবে তারা। এই দু’টি ম্যাচ হবে যথাক্রমে পিচ ৯এ এবং পিচ ৮এ-তে।

অর্থাৎ মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ। তাই এই প্রতিযোগিতায় শুধু দলের দক্ষতাই নয়, খেলোয়াড়দের দ্রুত পুনরুদ্ধার, রোটেশন এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও বড় ভূমিকা নেবে।

তবে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল খেলার ফরম্যাট। এখানে প্রচলিত ১১ জনের ফুটবল নয়, ম্যাচ হবে ৮ বনাম ৮। প্রতিটি ম্যাচে থাকবে ২০ মিনিটের দু’টি অর্ধ, মাঝে পাঁচ মিনিটের বিরতি। খেলা হবে ৬৮ মিটার লম্বা এবং ৫০ মিটার চওড়া মাঠে। ম্যাচ চলাকালীন রোলিং সাবস্টিটিউশনের সুবিধাও থাকবে।

ছোট মাঠ এবং কম সময়ের ম্যাচ হওয়ায় তরুণ ফুটবলারদের প্রতিটি মুহূর্তে সক্রিয় থাকতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বলের দখল ধরে রাখার ক্ষমতাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এই মুহূর্তে বেঙ্গালুরুর Centre for Sports Excellence-এ প্রস্তুতি চলছে ভারতীয় দলের। আজারবাইজান যাওয়ার আগে দেশের মাটিতেই কয়েকটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্লু কোল্টসের। সেখান থেকেই চূড়ান্তভাবে ১৪ জন ফুটবলারকে বেছে নিয়ে বাকুর বিমানে উঠবেন কোচ বিবিয়ানো ফার্নান্ডেস।

২২ অক্টোবর অংশগ্রহণকারী দলগুলি বাকুতে পৌঁছবে। পরের দিন, অর্থাৎ ২৩ অক্টোবর হবে অফিসিয়াল ট্রেনিং ডে। ২৪ থেকে ২৬ অক্টোবর চলবে যোগ্যতা পর্ব। ২৭ অক্টোবর রাখা হয়েছে বিশ্রামের জন্য। এরপর ২৮ এবং ২৯ অক্টোবর হবে মূল টুর্নামেন্ট পর্ব। ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে বিভিন্ন টিয়ারের ফাইনাল।

গ্রুপ K-তে ভারতের ম্যাচ:
২৪ অক্টোবর: লাওস বনাম ভারত — সকাল ১১:৪৫, পিচ ১বি
২৫ অক্টোবর: ভারত বনাম ক্যামেরুন — সকাল ১০:৩০, পিচ ১বি
২৫ অক্টোবর: গ্রেনাডা বনাম ভারত — বিকেল ৫:১৫, পিচ ১বি
২৬ অক্টোবর: বাহরাইন বনাম ভারত — দুপুর ২:১৫, পিচ ৯এ
২৬ অক্টোবর: ভারত বনাম সেনেগাল — রাত ৯:০০, পিচ ৮এ

তরুণ ভারতীয় ফুটবলারদের জন্য আজারবাইজানের এই সফর তাই শুধু একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ নয়। নতুন ৮ বনাম ৮ ফরম্যাট, মাত্র তিন দিনে পাঁচটি ম্যাচ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা—সব মিলিয়ে ব্লু কোল্টসের সামনে অপেক্ষা করছে কঠিন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
East Bengal | জর্ডনের মাটিতে ইতিহাস তৈরি করে শহরে ফিরলেন Habas ব্রিগেড! দেখুন বিমানবন্দরের মুহূর্ত
YouTube

East Bengal | জর্ডনের মাটিতে ইতিহাস তৈরি করে শহরে ফিরলেন Habas ব্রিগেড! দেখুন বিমানবন্দরের মুহূর্ত

XtraTime Bangla

Abhishek Porel | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহ*বাসের অভিযোগ! অবশেষে মুক্তি বাংলার ক্রিকেটারের
YouTube

Abhishek Porel | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহ*বাসের অভিযোগ! অবশেষে মুক্তি বাংলার ক্রিকেটারের

XtraTime Bangla

CFL ফাইনালের মেগা প্রস্তুতির মাঝে প্রবল বজ্রপাত! বিঘ্ন ঘটল Mohun Bagan এর অনুশীলনের
YouTube

CFL ফাইনালের মেগা প্রস্তুতির মাঝে প্রবল বজ্রপাত! বিঘ্ন ঘটল Mohun Bagan এর অনুশীলনের

XtraTime Bangla

রাজনৈতিক চাপে নয় বয়সের কারণেই পদত্যাগ করলেন Ajit Banerjee
YouTube

রাজনৈতিক চাপে নয় বয়সের কারণেই পদত্যাগ করলেন Ajit Banerjee

XtraTime Bangla

Mohun Bagan-Mohammedan যে কেউ জিততে পারে CFL! Amit Bhadra
YouTube

Mohun Bagan-Mohammedan যে কেউ জিততে পারে CFL! Amit Bhadra

XtraTime Bangla

তিন প্রধানের সমর্থকদের জন্য INDIA vs BRAZIL ম্যাচে বিশেষ টিকিটের বড় ঘোষণা করলেন AIFF সভাপতি
YouTube

তিন প্রধানের সমর্থকদের জন্য INDIA vs BRAZIL ম্যাচে বিশেষ টিকিটের বড় ঘোষণা করলেন AIFF সভাপতি

XtraTime Bangla

INDIA vs BRAZIL ম্যাচের আগে নতুন সাজে উদ্ভাসিত যুবভারতী ক্রীড়াঙ্গন! দেখুন ভিডিও
YouTube

INDIA vs BRAZIL ম্যাচের আগে নতুন সাজে উদ্ভাসিত যুবভারতী ক্রীড়াঙ্গন! দেখুন ভিডিও

XtraTime Bangla

East Bengal এর ড্র! এই বড় আফসোস হচ্ছে Habas এর! Press Conferences | AFC 2
YouTube

East Bengal এর ড্র! এই বড় আফসোস হচ্ছে Habas এর! Press Conferences | AFC 2

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 18

বয়সের অঙ্কে শাস্ত্রীর ‘গুগলি’! ৭৬-এর মোদী পেলেন ৭০-এর শুভেচ্ছা

১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উপলক্ষে X-এ একটি পোস্ট করেন শাস্ত্রী। সেখানে তিনি লেখেন, “entered his 70s in some style” অর্থাৎ, মোদী নাকি দারুণ স্টাইলে ৭০-এর ঘরে প্রবেশ করেছেন। পাশাপাশি তাঁর এনার্জি ও উদ্যমেরও প্রশংসা করেন শাস্ত্রী।

ক্রিকেটSep 17

অবিশ্বাস্য অভিষেক শো, ৩০ বলে শতরান, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

বৃহস্পতিবারের অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী থাকল আর একটা অবিশ্বাস্য অভিষেক শো-র। মাত্র ৩০ বলে শতরান করে নজির গড়লেন অভিষেক শর্মা। ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৪ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ১২৭ রানে জিতে সিরিজ পকেটে পুরে নিল ৩-০ ব্যবধানে।

ক্রিকেটSep 17

৩৬ দিনের বন্দিদশার অবসান, জামিন পেলেন অভিষেক পোড়েল

গত ১১ অগস্ট মগরা থানার পুলিশের হাতে গ্রেফতার হন অভিষেক। এক তরুণী মেডিক্যাল পড়ুয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যৌন হেনস্থা এবং ব্ল্যাকমেলের মতো অভিযোগে মামলা রুজু করা হয়েছিল।

ক্রিকেটSep 17

“ঈশ্বর প্রদত্ত প্রতিভা”,  বৈভবকে নিয়ে এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খান

এবার বিস্ময় প্রকাশ করলেন রশিদ খান। বৈভব সূর্যবংশীকে নিয়ে বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব। মাত্র ১৫ বছর বয়সে তিনি যেভাবে সবাইকে চমকে দিয়েছেন, তাতে রোজই কিছু না কিছু প্রতিক্রিয়া আসছে ভারতের এই নতুন সেনসেশনকে নিয়ে। এবার বৈভবকে নিয়ে মুখ খুললেন আফগান তারকা রশিদ খান।