Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজতঅবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলপাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত

অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুম সম্ভবত তাঁর ফুটবল জীবনের শেষ মরশুম হতে চলেছে। যদিও এখনও অবসরের নির্দিষ্ট দিন ঘোষণা করেননি তিনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অবসরের ইঙ্গিত স্পষ্ট।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 17, 2026, 12:56 AM
ShareWhatsAppFacebookX
অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুম সম্ভবত তাঁর ফুটবল জীবনের শেষ মরশুম হতে চলেছে। যদিও এখনও অবসরের নির্দিষ্ট দিন ঘোষণা করেননি তিনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অবসরের ইঙ্গিত স্পষ্ট।

ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।”

৪১ বছর বয়সেও রোনাল্ডোর গোল করার ক্ষুধা কমেনি। ক্লাব ও দেশের হয়ে এখনও পর্যন্ত ১৩৩০ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র ২৪ গোল দূরে তিনি।

আল নাসরের হয়েও গত মরশুমে দুর্দান্ত ছিলেন রোনাল্ডো। সৌদি প্রো লিগে ২৮টি গোল করে তিনি গোলদাতাদের তালিকায় তৃতীয় হন। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ৩৯।

স্পোর্টিং সিপি থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ফের ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে ২০২৩ সালে আল নাসরে যোগ দেন রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১৪৫ এবং পর্তুগালের হয়ে ১৩৮ গোল করেছেন তিনি।

কেরিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই মহাতারকা।

ফুটবল ছাড়ার পর কীভাবে সময় কাটাবেন, সেটাও ভেবে রেখেছেন রোনাল্ডো। তাঁর কথায়, “আমার পুরো ভবিষ্যৎ পরিকল্পনা করা আছে। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছু রয়েছে।”

তবে ফুটবল ছেড়ে দেওয়া যে সহজ হবে না, সেটাও স্বীকার করেছেন তিনি। তাঁর মতে, ফুটবল ছেড়ে দিলে জীবনে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই সেই সময়টাকে বিভিন্ন কাজের মাধ্যমে পূরণ করতে চান তিনি।

ভ্রমণ, পরিবারকে সময় দেওয়া এবং প্যাডেল খেলা—অবসরের পর এগুলোর দিকে আরও বেশি মন দিতে চান রোনাল্ডো।

অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকলেও কোচ হওয়ার কোনও ইচ্ছা নেই রোনাল্ডোর। বরং ভবিষ্যতে একটি ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, “আমি ক্লাবের মালিক হওয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। কয়েক বছর আগেই এই বিষয়ে ভেবেছিলাম।”

তবে কোচিং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নয়। রোনাল্ডো স্পষ্ট জানিয়েছেন, কোনও দলকে কোচিং করানোর কথা তিনি কখনও ভাবেননি।

এই মুহূর্তে অবশ্য তাঁর সমস্ত মনোযোগ মাঠেই। সামনে রয়েছে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক। আর মাত্র ২৪ গোল দরকার। অবসরের আগে সেই সংখ্যা ছুঁতে পারবেন কি না, সেটাই এখন ফুটবল বিশ্বের অন্যতম বড় প্রশ্ন।

রোনাল্ডো এখনও অবসরের নির্দিষ্ট তারিখ জানাননি। কিন্তু তাঁর সাম্প্রতিক বক্তব্য সত্যি হলে, ২০২৬-২৭ মরশুমই হয়তো ফুটবল মাঠে সর্বকালের অন্যতম সেরা তারকার শেষ অধ্যায়।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলAug 16

অবসরের ইঙ্গিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

পেশাদার ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক নিজেই জানিয়ে দিলেন, ২০২৬-২৭ মরশুম সম্ভবত তাঁর ফুটবল জীবনের শেষ মরশুম হতে চলেছে। যদিও এখনও অবসরের নির্দিষ্ট দিন ঘোষণা করেননি তিনি, তবে তাঁর সাম্প্রতিক মন্তব্যে অবসরের ইঙ্গিত স্পষ্ট।

ফুটবলAug 16

সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলও হয়ত ভাবেনি ম্যাচটা এত কঠিন হবে। কিন্তু সেনাদের দুরন্ত লড়াই ম্যাচটা জমিয়ে দিল এবং রীতিমত ঘাম ঝরিয়ে জিততে হল লালহলুদকে। পিভি বিষ্ণুর একমাত্র গোলে ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

ক্রিকেটAug 16

পাড়িক্কল ও জুরেলের দাপটে শ্রীলঙ্কার বিরুদ্ধে চালকের আসনে ভারত

বৃষ্টির দাপটে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হলেও গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট বজায় রাখল ভারত। দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলের ব্যাটে ভর করে দিনের শেষে ৯ উইকেটে ৪৬০ রান তুলল টিম ইন্ডিয়া।

ক্রিকেটAug 16

বাংলাদেশের ইতিহাস, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়

ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল তারা। ৯ উইকেটে বিশাল জয়। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন মেহিদি হাসান মিরাজ। ব্যাটে বলে দুরন্ত মেহিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। পাশাপাশি বাংলাদেশি জোরে বোলার হাসান মামুদ দু ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ভাঙেন অস্ট্রেলিয়াকে।