Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত◆রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন◆‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার◆এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল◆ঐতিহাসিক পারফরম্যান্স ব্লু টাইগার্সের, ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারত◆৩৫ হাজার কিলোমিটার সফর, রাফিনহা-ভিনিসিয়ুস-এন্ড্রিকদের সামনে যেন ফুটবল বিশ্বভ্রমণ◆মেসির উত্তরসূরি রোমেরো! আর্জেন্টিনার নতুন অধিনায়ক ‘কুটি’◆১৪ বছর পর, ফাইনালে মণিপুরকে পেনাল্টিতে হারিয়ে বাংলার ঘরে জুনিয়র গার্লস ট্রফি◆নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়◆‘ফাইনালে উঠলেই সোনা’, কোচের বিশ্বাসকে সত্যি করে এশিয়ান গেমসে সুরুচির সোনালি প্রত্যাবর্তন◆

নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়

২০২৬ বিশ্বকাপের পর নতুন পথে হাঁটছে ব্রাজিল। আর সেই বদলের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে দলের ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সি। নেইমারের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর সেই বিখ্যাত জার্সি এবার পেলেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা। অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের জার্সি নম্বর ঘোষণা হওয়ার পরই সামনে এসেছে এই পরিবর্তন।

লিখেছেন Admin•প্রকাশিত Sep 25, 2026, 3:57 PM
ShareWhatsAppFacebookX
নেইমারের আন্তর্জাতিক অবসরের পর ব্রাজিলের দশ নম্বর জার্সি এখন রাফিনহার;শুরু নতুন অধ্যায়

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক:২০২৬ বিশ্বকাপের পর নতুন পথে হাঁটছে ব্রাজিল। আর সেই বদলের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে দলের ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সি। নেইমারের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর সেই বিখ্যাত জার্সি এবার পেলেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা। অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের জার্সি নম্বর ঘোষণা হওয়ার পরই সামনে এসেছে এই পরিবর্তন।

দীর্ঘদিন ব্রাজিলের দশ নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে থাকা নেইমার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। ফলে ব্রাজিল ফুটবলের অন্যতম পরিচিত জার্সিটি নতুন মালিকের অপেক্ষায় ছিল। কার্লো আনচেলত্তির অধীনে নতুন পর্বে প্রবেশ করা ব্রাজিলে সেই দায়িত্ব এবার রাফিনহার কাঁধে।

নেইমারের উত্তরসূরি হিসেবে শুধু জার্সি নয়, একটি ঐতিহ্যের ভারও বহন করতে হবে রাফিনহাকে। আনচেলত্তির দলে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারায়েস, মারকিনিয়োস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েসও।

অন্যদিকে, ব্রাজিলের নয় নম্বর জার্সি পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা এন্দ্রিক। এগারো নম্বর জার্সি দেওয়া হয়েছে এস্তেভাঁওকে। ভিনিসিয়ুস জুনিয়র আগের মতোই সাত নম্বর জার্সি পরবেন।

বিশ্বকাপের পর প্রথম ম্যাচে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের পর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে তার আগে নজর থাকবে রাফিনহার দিকে। নেইমারের ছেড়ে যাওয়া দশ নম্বর জার্সি গায়ে চাপিয়ে নতুন ব্রাজিলের নেতৃত্বের প্রতীকী দায়িত্ব কতটা সামলাতে পারেন, সেটাই এখন দেখার।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাSep 25

বারানিকার ঐতিহাসিক ব্রোঞ্জ, গুলভীরের রুপো: সপ্তম দিনে ছয় পদকে উজ্জ্বল ভারত

এশিয়ান গেমসে ইতিহাস লিখলেন বারানিকা এলাঙ্গোভান। শুক্রবার মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে ভারতকে এই ইভেন্টে প্রথম এশিয়ান গেমস পদক এনে দিলেন তিনি। আয়চি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এল গুরুত্বপূর্ণ এই সাফল্য।

ফুটবলSep 25

রায়ান উইলিয়ামসদের দেখে মুগ্ধ, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একগুচ্ছ দাওয়াই দিয়ে গেলেন পানামা কোচ ক্রিশ্চিয়ানসেন

পানামা কোচ বলেন, বিশ্বকাপ খেলে এল এরকম তিনটি দলের বিরুদ্ধে ফিফা উইন্ডোয় খেলার ব্যবস্থা করা দারুণ প্রশংসনীয় কাজ। তাঁর মতে, এই ম্যাচগুলি খেলার সুযোগ পেযে ভারতের অভিজ্ঞতা হবে তারা ঠিক কোথায় আছে এবং তাদের কোথায় যেতে হবে।

ফুটবলSep 25

‘আমাদের ছেলেরা ফুটবল খেলতে জানে’,পানামা-ভারত ম্যাচ নিয়ে বড় বার্তা দিলেন শিশির ঘোষ ও গৌতম সরকার

শিশির ঘোষ বলেন, “আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে যে তারা ফুটবল খেলতে জানে।” রায়ান উইলিয়ামসের গোলকেও তিনি "ফ্যান্টাস্টিক" বলে প্রশংসা করেছেন। একইসঙ্গে দলের সামগ্রিক লড়াকু মানসিকতাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।

ফুটবলSep 25

এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল

গর্বিত, খুশি, উচ্ছ্বসিত তবে তাতে এখনই গা ভাসিয়ে দিতে রাজি নন খালিদ জামিল। তিনি কোচ হয়ে আসার পর এটাই ভারতীয় দলের সেরা সাফল্য। ফিফা ক্রমতালিকায় ৯৪ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে পারবে ব্লু টাইগার্স, এটা বোধহয় অতি বড় ভারতীয় সমর্থকও ভাবেননি। তবে ম্যাচের পর খালিদ মাঠে দাঁড়িয়েই বলে গেলেন, তাঁদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, তাঁরা ভাল ফলই করবেন।