Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
জুডোয় বাঙালির ও ভারতের ইতিহাস, কমনওয়েলথ গেমসে জোড়া সোনা৮-০ গোলে জয়, ভাঙতে চলেছিল ডুরান্ডে নিজেদের রেকর্ড, ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল মোহনবাগান দিবসে আপ্লুত কোচ পানোস, তাঁকে ঘিরে ডুরান্ড, আইএসএল দেওয়ার দাবি উঠল Vaibhav Sooryavanshi-কে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেশচীনের গার্ড ভেঙে গিয়েছিল, নিজের গার্ড দিয়েছিলেন আকাশ চোপড়া! সেই ম্যাচেই ২৪১ রানের মহাকাব্যপ্রয়াত কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি, ৬৬ বছরেই থামল ইতালির এক ফুটবল-অধ্যায়বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি UEFA-র, FIFA-র প্রস্তাবের বিরুদ্ধে ৫৫ দেশের একজোট প্রতিবাদ কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে এবার রুপো জিতলেন লোভপ্রীত সিং ব্রাজিলের বিরুদ্ধে ভারত, রোমাঞ্চের পাশাপাশি প্রশ্নও আছে প্রাক্তন ফুটবলারদের ইতিহাসের সন্ধিক্ষণে ভারতীয় ফুটবল, ৩ অক্টোবর যুবভারতীতে ভারতই খেলবে ব্রাজিলের বিরুদ্ধে জুডোয় বাঙালির ও ভারতের ইতিহাস, কমনওয়েলথ গেমসে জোড়া সোনা৮-০ গোলে জয়, ভাঙতে চলেছিল ডুরান্ডে নিজেদের রেকর্ড, ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল মোহনবাগান দিবসে আপ্লুত কোচ পানোস, তাঁকে ঘিরে ডুরান্ড, আইএসএল দেওয়ার দাবি উঠল Vaibhav Sooryavanshi-কে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেশচীনের গার্ড ভেঙে গিয়েছিল, নিজের গার্ড দিয়েছিলেন আকাশ চোপড়া! সেই ম্যাচেই ২৪১ রানের মহাকাব্যপ্রয়াত কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি, ৬৬ বছরেই থামল ইতালির এক ফুটবল-অধ্যায়বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি UEFA-র, FIFA-র প্রস্তাবের বিরুদ্ধে ৫৫ দেশের একজোট প্রতিবাদ কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে এবার রুপো জিতলেন লোভপ্রীত সিং ব্রাজিলের বিরুদ্ধে ভারত, রোমাঞ্চের পাশাপাশি প্রশ্নও আছে প্রাক্তন ফুটবলারদের ইতিহাসের সন্ধিক্ষণে ভারতীয় ফুটবল, ৩ অক্টোবর যুবভারতীতে ভারতই খেলবে ব্রাজিলের বিরুদ্ধে

৮-০, ডুরান্ড কাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়, ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল

হাসতে হাসতে, হাঁটতে হাঁটতে ৮-০ গোলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। সিআইএসএফ প্রোটেকটরসকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে পরের কঠিন লড়াইয়ের আগে ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল লালহলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের ইতিহাসে এটা যুগ্মভাবে সর্বাধিক গোলের ব্যবধানে জয়।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 31, 2026, 10:06 PM
ShareWhatsAppFacebookX
৮-০, ডুরান্ড কাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়, ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল

 

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

হাসতে হাসতে, হাঁটতে হাঁটতে ৮-০ গোলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। সিআইএসএফ প্রোটেকটরসকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে পরের কঠিন লড়াইয়ের আগে ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল লালহলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের ইতিহাসে এটা যুগ্মভাবে সর্বাধিক গোলের ব্যবধানে জয়। এর আগে ২০১৬ সালে রিয়েল কাশ্মীরকে ৯-১ গোলে হারিয়েছিল ডেম্পো। এদিন সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলল হাবাসের টিম।

৮টি গোল হল। এরসঙ্গে যুক্ত করুন এডমুন্ড, নুঙ্গা ও ডেভিডের শট পোস্টে লাগল। এডমুন্ডের একটি শট বারেও আছড়ে পড়ল। একটি পেনাল্টিও পেতে পারত ইস্টবেঙ্গল। এই সব তথ্যই বলে দিচ্ছে খেলা কেমন হল।

এদিন প্রথম দলে বেশ কয়েকটি পরিবর্তন করে অন্য অনেককেই সুযোগ দিয়েছিলেন। ৪টি গোল হয়ে যাওয়ার পর তুলে নেন রশিদ ও ড্যানি র্যামিরেজ – দুই বিদেশকেই। তবু গোলের বন্যা চলল একইভাবে। হ্যাটট্রিক করলেন পিভি বিষ্ণু। দুটি গেল জেসিন টিকের। একটি করে গোল করলেন জিকসন ও বিপিন। একটি গোল প্রবল চাপের মুখে আত্মঘাতী।

এছাড়া বলার মত যেটা, যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণ রিং মাস্টারের কাজটা করে গেলেন ড্যানি র্যামিরেজ। প্রথম তিনটি গোলের ক্ষেত্রে আক্রমণ তাঁর পা থেকেই। গিলের জায়গায় গোলরক্ষক পূর্বা লাচেংপাকে সুযোগ দিয়েছিলেন হাবাস। লালহলুদে তাঁর অভিষেক হল। কিন্তু তিনি তো সারাক্ষণ খেলাই দেখে গেলেন। কোনও পরীক্ষাই তাঁকে দিতে হল না।

ডার্বি হারের পর গ্রুপ পর্বের দ্বিতীয় সেরা দুই দলের মধ্যে থাকতে বাকি ম্যাচগুলিতে জয় জরুরি ইস্টবেঙ্গলের কাছে। গোল পার্থক্যটাও গুরুত্বপূর্ণ। তাই ৮ গোলের এই জয় অনেকটাই স্বস্তি দিল লালহলুদকে।

🔥 এখন ট্রেন্ডিং

অন্য খেলাJul 31

জুডোয় বাঙালির ও ভারতের ইতিহাস, কমনওয়েলথ গেমসে জোড়া সোনা

মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতে প্রথম ভারতীয় হিসাবে এই সাফল্য পেলেন ত্রিপুরার বেলোনিয়ার বাঙালি কন্যা অশ্মিতা।

ফুটবলJul 31

৮-০ গোলে জয়, ভাঙতে চলেছিল ডুরান্ডে নিজেদের রেকর্ড, ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল

হাসতে হাসতে, হাঁটতে হাঁটতে ৮-০ গোলে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। সিআইএসএফ প্রোটেকটরসকে নিয়ে রীতিমত ছেলেখেলা করে পরের কঠিন লড়াইয়ের আগে ভাল ম্যাচ অনুশীলন সেরে নিল লালহলুদ ব্রিগেড।

ফুটবলJul 31

মোহনবাগান দিবসে আপ্লুত কোচ পানোস, তাঁকে ঘিরে ডুরান্ড, আইএসএল দেওয়ার দাবি উঠল

মোহনবাগান দিবসের গোটা আবহে আপ্লুত কোচ প্যানাজিওটিস দিলমপেরিস। দেখলেন, বুঝলেন তাঁদের ক্লাবের ঐতিহ্য, পরম্পরা, ইতিহাস। মোহনবাগান দিবসের মঞ্চে যখন তাঁকে সংবর্ধিত করা হল, তখন তাঁর গলাতেও আবেগ, কৃতজ্ঞতা।

ক্রিকেটJul 31

Vaibhav Sooryavanshi-কে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে

“সূর্যবংশীকে সিনিয়র রেড-বল দলের সহ-অধিনায়ক করার পিছনে ভাবনাটা কী, তা জানতে ইচ্ছা করছে। ১২টি ইনিংসে তাঁর রান ২০৭, গড় ১৭.২৫। তাঁর প্রতিভা অসাধারণ, কিন্তু শেখার একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং লাল বলের ক্রিকেটে তিনি সেই প্রক্রিয়ার একেবারে শুরুতে রয়েছেন।”