Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশনশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন

সারাংশ সম্পর্কে অনেক আগেই চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, ও ইন্ডিয়া মেটিরিয়াল

তাঁকে দেখে চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, সারাংশ ইন্ডিয়া মেটিরিয়াল। ও একদিন ভারতের হয়ে খেলবে। সারাংশ শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পেতেই মিলে গেল পণ্ডিতের ভবিষ্যৎ বাণী।

লিখেছেন Adminপ্রকাশিত Aug 3, 2026, 7:51 PM
ShareWhatsAppFacebookX
সারাংশ সম্পর্কে  অনেক আগেই চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, ও ইন্ডিয়া মেটিরিয়াল

চন্দ্রকান্ত পণ্ডিত যত বড় ক্রিকেটার, তিনি কি তার চেয়েও বড় কোচ? এই মুহূর্তে এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। কেন নতুন করে আলোচনায় উঠে এলেন চন্দ্রকান্ত পণ্ডিত? আসলে ৩৩ বছর বয়সী ক্রিকেটার সারাংশ জৈন ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই আলোচনায় পণ্ডিত। কারণ? সারাংশ যখন মদ্যপ্রদেশ রণজি দলেই নিয়মিত সুযোগ পান না, তখনই তাঁকে দেখে চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, সারাংশ ইন্ডিয়া মেটিরিয়াল। ও একদিন ভারতের হয়ে খেলবে। সারাংশ শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পেতেই মিলে গেল পণ্ডিতের ভবিষ্যৎ বাণী।

২০২১ -২২ মরসুমে মধ্যপ্রদেশকে রণজি চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন সারাংশ। গত মরসুমটা ঘরোয়া ক্রিকেটে তো দুর্দান্ত। তারপর ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্সই তাঁকে ৩৩ বছর বয়সে সিনিয়র জাতীয় দলে নিয়ে এল। সেটা অবশ্য অন্য গল্প। পাশাপাশি পণ্ডিতের গল্পটা বেশ চমকপ্রদ।

কী এমন দেখেছিলেন যে অনেক দিন আগেই তিনি সারাংশকে নিয়ে অমন ভবিষ্যদ্বাণী করেছিলেন? পণ্ডিত জানিয়েছেন, সারাংশ বিশেষ ধরণের অফ স্পিনার। তাঁর বৈশিষ্ট্য ও ধারাবাহিকতাই মুগ্ধ করেছিল পণ্ডিতকে। শুধু তাই নয়, তিনি নিশ্চিত শ্রীলঙ্কায় সুযোগও পাবেন এবং হরভজন-অশ্বিনের মত সফলও হবেন সারাংশ। পণ্ডিত মধ্যপ্রদেশের কোচ হওয়ার আগে নিয়মিত সুযোগই পেতেন না সারাংশ। জহুরির চোখ তাঁকে চিনে নেওয়ায় পণ্ডিতের আমলে নিয়মিত সুযোগ পান এবং তারপর নিজেকে সেরা পর্যায়ে তুলে নিয়ে এলেন। আর তাই এর জন্য পণ্ডিতকে আলাদা করে বিশেষ কৃতিত্ব দেবেন না?

চন্দ্রকান্ত পণ্ডিত প্রাক্তন জাতীয় ক্রিকেটার, তবে সেটাকেও বোধহয় ছায়ায় ঢেকে দিয়েছে কোচ চন্দ্রকান্ত। মুম্বই, মধ্যপ্রদেশ, বিদর্ভ, কেকেআরে কত ক্রিকেটারের সঙ্গেই কাজ করেছেন। কত ক্রিকেটারের উথ্থানের পিছনে রয়ে গিয়েছেন নীরবে। মুম্বইয়ে শ্রেয়স আইয়ার, অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকট, মধ্যপ্রদেশ দলে বেঙ্কটেশ আইয়াররা পণ্ডিতের ছত্রছায়াতেই পরিণত ক্রিকেটার হয়ে উঠেছেন। শ্রেয়সের সঙ্গে তো আবার কেকেআরে। ১০ বছর পর তাঁর কোচিংয়েই কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। অজিঙ্ক রাহানে, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও কেকেআরে নানাভাবে উপকৃত হয়েছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে। ঘরোয়া ক্রিকেটে এত সফল কোচ আর কোথায়? তাই না আজ তাঁকে নিয়ে এত আলোচনা! সারাংশকে তুলে ধরেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত, আর আজ সেই পণ্ডিতকেই নতুন করে যেন তুলে ধরলেন সারাংশ। নিজে সুযোগ পেলেন ভারতীয় দলে আর আবার যেন চিনিয়ে দিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 15

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল

অবশেষে কাটল দীর্ঘ অপেক্ষা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই তিন নম্বরে নেমে শতরান করে ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এলেন দেবদত্ত পাডিক্কাল। তাঁর দুরন্ত শতরানে দীর্ঘ ১৯টি টেস্টের খরা কাটল ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশনে।

অন্য খেলাAug 15

২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদির

ভারতের ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালের অলিম্পিকে দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা করলেন তিনি

ক্রিকেটAug 14

লক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  

গত কয়েকটি টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সিরিজ।  শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট আঘাত নিয়ে প্রশ্নে শুভমন গিল স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে যোগাযোগের কোনও ঘাটতি নেই।

ফুটবলAug 14

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?

ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট—তবে কোয়ার্টার ফাইনালে দুই কলকাতা প্রধানের মুখোমুখি লড়াই হচ্ছে না।