Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশনশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন

আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানা

সবচেয়ে বড় স্বস্তি পেয়েছেন তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। ট্রাইব্যুনাল তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, আইপিএল-২ দক্ষিণ আফ্রিকায় আয়োজনের মূল পরিকল্পনাকারী ছিলেন মোদি। তবে শুধুমাত্র সেই কারণেই তাঁকে ফেমা লঙ্ঘনের জন্য দায়ী করা যায় না।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 22, 2026, 4:57 PM
ShareWhatsAppFacebookX
 আইপিএল ২০০৯-এর ফেমা মামলায় বড় স্বস্তি বিসিসিআই ও ললিত মোদির, ট্রাইব্যুনালের রায়ে কমল জরিমানা

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ২০০৯ সালে আইপিএল-এর দ্বিতীয় সংস্করণ (আইপিএল-২) ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া সংক্রান্ত ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) লঙ্ঘনের মামলায় বড় স্বস্তি পেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং তৎকালীন বোর্ড কর্তারা। SAFEMA Appellate Tribunal-এর সাম্প্রতিক রায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আগের সিদ্ধান্তের একাংশ বাতিল করা হয়েছে এবং একাধিক ক্ষেত্রে জরিমানার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

সবচেয়ে বড় স্বস্তি পেয়েছেন তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। ট্রাইব্যুনাল তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, আইপিএল-২ দক্ষিণ আফ্রিকায় আয়োজনের মূল পরিকল্পনাকারী ছিলেন মোদি। তবে শুধুমাত্র সেই কারণেই তাঁকে ফেমা লঙ্ঘনের জন্য দায়ী করা যায় না।

রায়ে বলা হয়েছে, "আইপিএল-এর ধারণার মূল উদ্যোক্তা ছিলেন আবেদনকারী (ললিত মোদি)। কিন্তু তাঁকে যে জরিমানা করা হয়েছে, তা তাঁর প্রকৃত দায়িত্ব এবং সে সময়কার প্রশাসনিক অবস্থান বিবেচনা না করেই করা হয়েছে। বিসিসিআই-এর ফেমা সংক্রান্ত আইনগত দায়িত্ব বা আর্থিক ক্ষমতা তাঁর হাতে ছিল—এমন কোনও যথাযথ প্রমাণও উপস্থাপন করা যায়নি। ফলে তাঁর বিরুদ্ধে আরোপিত জরিমানা বাতিল করা হচ্ছে।"

রায়ের পর প্রতিক্রিয়ায় ললিত মোদি বলেন, "ট্রাইব্যুনাল ইডি-র মামলার মূল ভিত্তিকেই খারিজ করে দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় আইপিএল ২০০৯ আয়োজনের জন্য যে বিদেশি অর্থ লেনদেন হয়েছিল, তা মূলত 'কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন', 'ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন' নয়। ফলে ইডি-র আগের সিদ্ধান্তের ভিত্তিই ভেঙে পড়েছে।"

তিনি আরও বলেন, "ট্রাইব্যুনাল এটাও স্পষ্ট করেছে যে, বিসিসিআই-এর ফেমা সংক্রান্ত আইনগত দায়িত্ব আমার ছিল না এবং যে আর্থিক ক্ষমতার অভিযোগ আনা হয়েছিল, তারও কোনও ভিত্তি নেই। গত ১৬ বছর ধরে আমি একটাই কথা বলে এসেছি—ভারতীয় ক্রিকেট ও আইপিএল-এর স্বার্থে, সম্পূর্ণ সদিচ্ছা নিয়ে আমি কাজ করেছি। ব্যক্তিগতভাবে কোনও বেআইনি কাজ করিনি।"

মোদির দাবি, ২০০৯ সালের লোকসভা নির্বাচনের কারণে ভারতে আইপিএল আয়োজন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। টুর্নামেন্টের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ মে ইডি-র অ্যাডজুডিকেটিং অথরিটি মোট ১১টি শোকজ নোটিসের মধ্যে ৬টি ক্ষেত্রে ললিত মোদির বিরুদ্ধে মোট ১০.৬৫ কোটি টাকা জরিমানা ধার্য করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পৃথক ছয়টি আবেদন করেছিলেন তিনি। ট্রাইব্যুনাল সেই মামলাগুলিতে তাঁর পক্ষে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে।

এদিকে, তৎকালীন বিসিসিআই সচিব এন. শ্রীনিবাসন এবং কোষাধ্যক্ষ এম.পি. পান্ডোভে-র জরিমানার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। শ্রীনিবাসনের ১ কোটি টাকার জরিমানা কমিয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে পান্ডোভের ৫০ লক্ষ টাকার জরিমানা কমিয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

শুধু ব্যক্তিগত জরিমানাই নয়, বিসিসিআই-এর উপর আরোপিত ৪ কোটি টাকার জরিমানাও কমিয়ে ১ কোটি টাকা করেছে ট্রাইব্যুনাল।

এই রায়কে আইপিএল ২০০৯-কে ঘিরে দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি মামলায় বিসিসিআই এবং ললিত মোদির জন্য বড় স্বস্তি হিসেবেই দেখা হচ্ছে। .

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 15

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল

অবশেষে কাটল দীর্ঘ অপেক্ষা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই তিন নম্বরে নেমে শতরান করে ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এলেন দেবদত্ত পাডিক্কাল। তাঁর দুরন্ত শতরানে দীর্ঘ ১৯টি টেস্টের খরা কাটল ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশনে।

অন্য খেলাAug 15

২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদির

ভারতের ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালের অলিম্পিকে দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা করলেন তিনি

ক্রিকেটAug 14

লক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  

গত কয়েকটি টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সিরিজ।  শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট আঘাত নিয়ে প্রশ্নে শুভমন গিল স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে যোগাযোগের কোনও ঘাটতি নেই।

ফুটবলAug 14

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?

ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট—তবে কোয়ার্টার ফাইনালে দুই কলকাতা প্রধানের মুখোমুখি লড়াই হচ্ছে না।