Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারতশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১

বাবাকে সৎকার করে এসে কাছা নিয়েই অনুশীলনে সাদার্ন সমিতির রোহিত দাস

রোহিত এ বছর সাদার্ন সমিতিতে সই করেছেন। তিনি জানান, “বাবা মারা গেছে ১০ তারিখে। আর ১১ তারিখে সকালবেলা কাঁদতে কাঁদতে মা বললেন, বাবা আর যাই করিস, বাবার স্বপ্নটাকে ছাড়িস না। ফুটবলটা ছাড়িস না। তাই আমি কাছা নিয়েই অনুশীলনে চলে যাই। ভাবলাম মা যখন ভেঙে পড়েনি, তখন আমার ভেঙে পড়ার কোনও প্রশ্নই নেই।“

লিখেছেন Adminপ্রকাশিত Jul 22, 2026, 2:18 PM
ShareWhatsAppFacebookX

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

একেই বোধহয় বলে ফুটবল আবেগ। জীবনের সঙ্গে ফুটবলকে জুড়ে দেওয়া। নাহলে কি বেলেঘাটার রোহিত দাস যা করলেন, যা করছেন, তা কি করতে পারতেন! বাবার মৃত্যুর দিন তাঁকে দাহ করে এসে পরের দিনই কীভাবে নেমে পড়তে পারেন, যদি না ওই আবেগটা থাকত!

রোহিত এ বছর সাদার্ন সমিতিতে সই করেছেন। তিনি জানান, “বাবা মারা গেছে ১০ তারিখে। আর ১১ তারিখে সকালবেলা কাঁদতে কাঁদতে মা বললেন, বাবা আর যাই করিস, বাবার স্বপ্নটাকে ছাড়িস না। ফুটবলটা ছাড়িস না। তাই আমি কাছা নিয়েই অনুশীলনে চলে যাই। ভাবলাম মা যখন ভেঙে পড়েনি, তখন আমার ভেঙে পড়ার কোনও প্রশ্নই নেই।“

এখানেই ঘটনার আসল মোড়। রোহিতের বাবাও ফুটবলার ছিলেন, কিন্তু দারিদ্রের কারণে তিনি ফুটবলে বড় কিছু করতে পারেননি। তাই তিনি চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, ছেলে যেন বড় ফুটবলার হয়। সেটাই ছিল তাঁর সবচেয়ে বড় স্বপ্ন। প্রতি মুহূর্তে রোহিতকে বলতেন সে কথা।

Rohit Das 1.jfif

ছেলে রোহিতও এখন একটাই লক্ষ্যের দিকে দৌড়োচ্ছেন, বাবার স্বপ্নকে সফল করতে হবে। রোহিত জানান, “বাবার জন্যই আমি এখনও ফুটবল খেলছি। বাবা যখন হাসপাতালে চিকিৎসাধীন, তখনও অনুশীলন চালিয়ে গেছি। একসঙ্গে অসুস্থ বাবা, ঘর ও ফুটবল – সব কিছু  চালিয়ে গেছি। আমার একদিকে বাবার জীবন আর একদিকে বাবার স্বপ্ন।“

রোহিতই জানান, ভুল চিকিৎসার জন্যই বাবার মৃত্যু হয়েছে। তিনি বলেন, “চাপা জন্ডিস থাকা সত্ত্বেও চিকিৎসকরা বড় অস্ত্রোপচার করেন। এই ভুলের জন্যই আমি বাবাকে হারালাম।“

ডায়মন্ডহারবারের হয়ে আরএফডিএলে খেলেছেন। এবার সই করেছেন সাদার্নে। সামনে অনেকটা পথ। বাবার স্বপ্নকে পূরণ করার তাগিদ আর জেদ নিয়েই সামনের দিকে ছুটে যেতে চান রোহিত।  

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 15

পাড়িক্কলের শতরান, প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিলেন ব্যাটসম্যানরা। বলা ভাল দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত শতরানে খেলার নিয়ন্ত্রণ নিয়েছে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৮৮। পাড়িক্কল ১৩১ রানে অপরাজিত। এটি কেরিয়ারের প্রথম শতরান পাড়িক্কলের।

ক্রিকেটAug 15

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল

অবশেষে কাটল দীর্ঘ অপেক্ষা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই তিন নম্বরে নেমে শতরান করে ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এলেন দেবদত্ত পাডিক্কাল। তাঁর দুরন্ত শতরানে দীর্ঘ ১৯টি টেস্টের খরা কাটল ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশনে।

অন্য খেলাAug 15

২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদির

ভারতের ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালের অলিম্পিকে দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা করলেন তিনি

ক্রিকেটAug 14

লক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  

গত কয়েকটি টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সিরিজ।  শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট আঘাত নিয়ে প্রশ্নে শুভমন গিল স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে যোগাযোগের কোনও ঘাটতি নেই।