Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশনশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন

কিংবদন্তি ভিভ রিচার্ডস জানালেন মদ্যপান করেও ছক্কা মারার সেই ঐতিহাসিক গল্প

ক্রিকেট ইতিহাসের অনেক ছ্ক্কাই কিংবদন্তি হয়ে আছে। তেমনই এক ছক্কার গল্প। আর সেই ছক্কার গল্প শোনাচ্ছেন অন্য কেউ নন, স্বয়ং কিংবদন্তি ভিভ রিচার্ডস। The Stump Campion ইউটিউব চ্যানেলে গল্পটি শুনিয়েছেন ভিভ।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 21, 2026, 5:56 PM
ShareWhatsAppFacebookX
 কিংবদন্তি ভিভ রিচার্ডস জানালেন মদ্যপান করেও ছক্কা মারার সেই ঐতিহাসিক গল্প

ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

ক্রিকেট ইতিহাসের অনেক ছ্ক্কাই কিংবদন্তি হয়ে আছে। তেমনই এক ছক্কার গল্প। আর সেই ছক্কার গল্প শোনাচ্ছেন অন্য কেউ নন, স্বয়ং কিংবদন্তি স্যর ভিভ রিচার্ডস। The Stump Campion ইউটিউব চ্যানেলে গল্পটি শুনিয়েছেন ভিভ।

ভিভ রিচার্ডস এবং ইয়ান বথাম – এই দুজনের বন্ধুত্ব কেমন ছিল, সেটা গোটা ক্রিকেট বিশ্বই জানে। কিন্তু সেই দুই বন্ধুর একটি মজার ঘটনার কথা নিজের মুখেই জানালেন ভিভ। ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, মদ্যপান করে ব্যাট করতে গিয়ে তাঁর কী অবস্থা হয়েছিল। তবে পাশাপাশি এটাও ঠিক যে ওই অবস্থার মধ্যেও যেভাবে তিনি ব্যাট করেছিলেন, তাতেই স্পষ্ট কেমন গ্রেট ক্রিকেটার ছিলেন তিনি।

ভিভের নিজের মুখেই শোনা যাক ঘটনাটা। “সবাই জানে ইয়ান বথাম আমার খুব ভাল বন্ধু। একটা রাতে আমরা মদ্যপান করার পর আমি অসুস্থ ছিলাম। ভেবেছিলাম পরের দিন আমি ব্যাট করতে পারব না।  মাঠে গেলাম ঠিকই কিন্তু ফিজিওর টেবিলে। ভাবছিলাম আমরা যেন টসে জিতি এবং ক্যাপ্টেন ব্যাটিং নেয়। সেটাই হয়েছিল।

দুজন ওপেনার ব্যাট করতে গেল। কিন্তু একজন দ্রুত আউট হয়ে যায়। তখন একরজন এসে আমাকে বলে এবার তোমাকে যেতে হবে ভিভ। আমি তখন টেবিলে পড়ে আছি। কোনওরকমে উঠে ব্যাটে ভর করে ক্রিজে গেলাম। বোলার থমাস দৌড়ে এল। বল যদি সোজা হত, খেলে দিতাম, কিন্তু অফ স্টাম্পের বাইরে বল করল। আমি সত্যিই কিছু দেখতে পেলাম না। হয়ত ভাবছিল আমি বল দেখতে পাইনি বলে সোজা বল করবে. কিন্তু হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল, কী সমস্যা তোমার?  জান এর রং কী? লাল রং, গোলাকার, পাঁচ আউন্সের মত ওজন। তুমি যদি আমার প্রতিদ্বন্দ্বী হও, তোমাকে জেগে উঠতে হবে। এটাই ছিল ওয়েক আপ কল।

পরের বল সোজা করল। আমি চোখ বন্ধ করে ফেললাম। বলের লাইনে গেলাম, তারপর একটা মিষ্টি শব্দ শুনলাম। বলটা প্লেনের মত উড়ে গেল। মাঠের বাইরে।

সবাই জানে টনটনের মাঠের পিছনে একটি নদী আছে। সেখানে ডিঙিতে মাছ ধরছিলেন দুজন লোক। বলটা গিয়ে পড়ে তাদের ডিঙিতে। তারা তো ভয়ঙ্কর রেগে যায়। বল আনতে গেলে তীব্র গালাগালি করতে থাকে।“

এই হলেন কিংবদন্তি স্যর ভিভ রিচার্ডস। অসুস্থ অবস্থায় চোখে দেখতে পাচ্ছেন না, তবু ছক্কা হাঁকাতে কোনও সমস্যা হয় না। নমস্য ক্রিকেটার।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 15

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল

অবশেষে কাটল দীর্ঘ অপেক্ষা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই তিন নম্বরে নেমে শতরান করে ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এলেন দেবদত্ত পাডিক্কাল। তাঁর দুরন্ত শতরানে দীর্ঘ ১৯টি টেস্টের খরা কাটল ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশনে।

অন্য খেলাAug 15

২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদির

ভারতের ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালের অলিম্পিকে দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা করলেন তিনি

ক্রিকেটAug 14

লক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  

গত কয়েকটি টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সিরিজ।  শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট আঘাত নিয়ে প্রশ্নে শুভমন গিল স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে যোগাযোগের কোনও ঘাটতি নেই।

ফুটবলAug 14

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?

ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট—তবে কোয়ার্টার ফাইনালে দুই কলকাতা প্রধানের মুখোমুখি লড়াই হচ্ছে না।