Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, গোথিয়া কাপে দুর্ধর্ষ দাপট দেখিয়ে ইউরোপে এখন আলোচনায় মিনার্ভা অ্যাকাডেমিস্পেনের কোচ ফুয়েন্তে জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে তাঁরা কীভাবে ভাবছেনরোহিত শর্মার অবসর জল্পনা উড়িয়ে বোর্ড সচিব জানান, লর্ডসে শেষ ম্যাচ নয় রোহিতেরসোবার্সকে শ্রদ্ধা গাভাসকরের, আমরা যেমন হতে স্বপ্ন দেখি, তিনি ছিলেন তেমনইফিফার নতুন ইতিহাস, বিশ্বকাপ জিতলেই এবার থেকে পাওয়া যাবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনিশুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, গোথিয়া কাপে দুর্ধর্ষ দাপট দেখিয়ে ইউরোপে এখন আলোচনায় মিনার্ভা অ্যাকাডেমিস্পেনের কোচ ফুয়েন্তে জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে তাঁরা কীভাবে ভাবছেনরোহিত শর্মার অবসর জল্পনা উড়িয়ে বোর্ড সচিব জানান, লর্ডসে শেষ ম্যাচ নয় রোহিতেরসোবার্সকে শ্রদ্ধা গাভাসকরের, আমরা যেমন হতে স্বপ্ন দেখি, তিনি ছিলেন তেমনইফিফার নতুন ইতিহাস, বিশ্বকাপ জিতলেই এবার থেকে পাওয়া যাবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি

সোবার্সকে শ্রদ্ধা গাভাসকরের, আমরা যেমন হতে স্বপ্ন দেখি, তিনি ছিলেন তেমনই

৯০তম জন্মদিনের ১১ দিন আগে শুক্রবার প্রয়াত হন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। গাভাসকর আরও বলেন, "গ্রেটেস্ট ক্রিকেটার টলে গেলেন। সম্ভবত এটাই ক্রিকেটের সবচেয়ে দুঃখের দিন। কোনও প্রশংসাই স্যর সোবার্সের জন্য যথেষ্ট নয়। আপনি সারাজীবন আমাদের হৃদয়ে থাকবেন।"

লিখেছেন Adminপ্রকাশিত Jul 18, 2026, 4:20 PM
ShareWhatsAppFacebookX
সোবার্সকে শ্রদ্ধা গাভাসকরের, আমরা যেমন হতে স্বপ্ন দেখি, তিনি ছিলেন তেমনই

ছবি সৌজন্য - এক্স

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

প্রয়াত স্যর গারফিল্ড সোবার্সকে গভীর শ্রদ্ধা জানালেন সুনীল গাভাসকর। সানি বলেন, তাঁরা যেমন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন, সোবার্স ছিলেন ঠিক তেমনই। স্যর সোবার্সকে গ্রেটেস্ট ক্রিকেটার হিসাবে ব্যাখ্যা করেন তিনি।

৯০তম জন্মদিনের ১১ দিন আগে শুক্রবার প্রয়াত হন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। গাভাসকর আরও বলেন, "গ্রেটেস্ট ক্রিকেটার টলে গেলেন। সম্ভবত এটাই ক্রিকেটের সবচেয়ে দুঃখের দিন। কোনও প্রশংসাই স্যর সোবার্সের জন্য যথেষ্ট নয়। আপনি সারাজীবন আমাদের হৃদয়ে থাকবেন।"

প্রায় দু দশকের কেরিয়ারে সোবার্স ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের নতুন স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছিলেন। ১৯৫৪ থেকে ১৯৭৪-এর মধ্যে তিনি ৯৩টি টেস্ট খেলেন। ৫৭.৭৮ গড়ে করেছিলেন মোট ৮০৩২ রান। তাঁর ঝুলিতে ২৬টি শতরান। পাশাপাশি ২৩৫টি টেস্ট উইকেট নিয়েছিলেন অলরাউন্ডার স্যর গারফিল্ড সোবার্স। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি সোবার্স সমান কার্যকর ছিলেন হাঁহাতি মিডিয়াম পেস, বাঁহাতি অরথডক্স স্পিনার ও বাঁহাতি রিস্ট স্পিনার হিসাবে। তেমনি ছিলেন দুর্দান্ত ক্লোজ ইন ফিল্ডার। ১৯৫৮ সালে তাঁর গড়া অপরাজিত ৩৬৫ রানের রেকর্ড দীর্ঘ ৩৬ বছর অটুট ছিল।

১৯৬৮ সালে আর একটি কীর্তি গড়েন সোবার্স। ইংলিশ কাউন্টিতে নটিংহ্যামের হয়ে প্রথম ক্রিকেটার হিসাবে এক ওভারে ৬টি ছক্কা মারেন। গ্ল্যামারগনের ম্যালকম ন্যাসের বলে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

১৯৭৫-এ পান নাইটহুড। এবং বিংশ শতাব্দির সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসাবে তাঁকে সম্মান জানায় উইজডেন। আইসিসি প্রত্যেক বছরই সব ফরম্যাট মিলিয়ে সেরা ক্রিকেটারকে দেয় স্যর গারফিল্ড সোবার্স ট্রফি। এভাবেই তিনি বেঁচে থাকবেন। অমর হয়ে থাকবেন ক্রিকেটবিশ্বে।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলJul 18

শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, গোথিয়া কাপে দুর্ধর্ষ দাপট দেখিয়ে ইউরোপে এখন আলোচনায় মিনার্ভা অ্যাকাডেমি

ইংল্যান্ডের দলের বিরুদ্ধে ১২-০ গোলে জয়। তারপর নরওয়ের দলের বিরুদ্ধে ১৩-১ গোলে জয়। এরপর সুইডেনের ক্লাবকে ১৬-০, কেনিয়ার দলকে ৬-২, ইংল্যান্ডের দলকে ১০-১, ফ্রান্সের দলকে ১৭-১, বলিভিয়ার দলকে ৮-০ গোলে হারানোর পর সেমিফৈাইনালে পৌঁছে প্রথম বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। ইউক্রেনের দলকে হারায় ৩-২ গোলে। তারপর ফাইনালে ব্রাজিলবধ।

বিশ্বকাপের খবরJul 18

স্পেনের কোচ ফুয়েন্তে জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে তাঁরা কীভাবে ভাবছেন

তাই এই বিশেষ ফুটবলারকে নিয়ে এত গবেষণা দুই কোচের। স্পেন ভালোরকমই জানে বিশ্বকাপ জিততে গেলে এই মানুষটাকে থামাতে হবে। কীভাবে সম্ভব সেটা?  স্পেনের কোচ দে লা ফুয়েন্তে স্প্ষ্টভাবেই জানালেন নিজের ভাবনা চিন্তার কথা।

ক্রিকেটJul 18

রোহিত শর্মার অবসর জল্পনা উড়িয়ে বোর্ড সচিব জানান, লর্ডসে শেষ ম্যাচ নয় রোহিতের

বোর্ড সচিব আরও জানান, গত কয়েক দিন ধরে মিডিয়ায় এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক জল্পনা চলছে, কিন্তু এ নিয়ে বোর্ডে কোনও রকম আলোচনাই হয়নি। এখনও এই ব্যাপারে কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।

বিশ্বকাপের খবরJul 18

ফিফার নতুন ইতিহাস, বিশ্বকাপ জিতলেই এবার থেকে পাওয়া যাবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং

২০২৬ বিশ্বকাপকে শ্রদ্ধা জানিয়ে মোট ২০২৬টি আংটি তৈরি করা হবে, প্রত্যেকটিতে থাকবে আলাদা নম্বর। যার ৩০টি দেওয়া হবে বিজয়ী দলের ফুটবলারদের, বাকি ১৯৯৬ টি আংটি ফিফার সরকারি লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসাবে সমর্থকদের কাছে বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।