আফগানিস্তানের বিরুদ্ধে তরুণদের সুযোগ না দেওয়ায় ক্ষুব্ধ, বিস্মিত কৃষ্ণমাচারি শ্রীকান্ত
আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণশক্তির ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আর তারপরই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। আফগানিস্তানের বিরুদ্ধে কেন পূর্ণ শক্তির দল, সেই প্রশ্নই তুলছেন অনেকে।
আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণশক্তির ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আর তারপরই শুরু হয়েছে নতুন এক বিতর্ক। আফগানিস্তানের বিরুদ্ধে কেন পূর্ণ শক্তির দল, সেই প্রশ্নই তুলছেন অনেকে।
প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত সবচেয়ে বেশি সরব। তিনি বলেছেন, সাম্প্রতিক সিরিজগুলিতে হারের জন্যই ভয় থেকে সম্ভবত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত ছিল। ভবিষ্যতের দল তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ খুব জরুরি ছিল বলে মনে করেন শ্রীকান্ত।
বিশেষ করে জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানাদের ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। তাই তরুণদের দলে নেওয়ার দাবিটা ছিল আরও জোরালো। তবে শুধু শ্রীকান্তই নন, প্রাক্তন ক্রিকেটার এস বদ্রীনাথও একই যুক্তি তুলে ধরেছেন। যদিও বৈভব সূর্যবংশীর মত তরুণ ক্রিকেটার দলে আছেন, তবে তিনি অনেক আগেই তারকা হয়ে গিয়েছেন। তাঁকে এই গোত্রে ফেলা যায় না।
আগামি ১৩,১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে হবে এই ম্যাচগুলি। কিন্তু দেশের মাটিতে অনভিজ্ঞ তরুণদের দেখে নেওয়ার সুযোগ হাতছাড়া হল বলেই মনে করছেন শ্রীকান্তরা।