এই স্পিরিটটাই বড় প্রাপ্তি, ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধেও ছেলেরা উজাড় করে দেবে : খালিদ জামিল
গর্বিত, খুশি, উচ্ছ্বসিত তবে তাতে এখনই গা ভাসিয়ে দিতে রাজি নন খালিদ জামিল। তিনি কোচ হয়ে আসার পর এটাই ভারতীয় দলের সেরা সাফল্য। ফিফা ক্রমতালিকায় ৯৪ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র রাখতে পারবে ব্লু টাইগার্স, এটা বোধহয় অতি বড় ভারতীয় সমর্থকও ভাবেননি। তবে ম্যাচের পর খালিদ মাঠে দাঁড়িয়েই বলে গেলেন, তাঁদের নিজেদের ওপর বিশ্বাস ছিল, তাঁরা ভাল ফলই করবেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়, এই ম্যাচ থেকে সবচেয়ে ইতিবাচক দিক কী খুঁজে পেলেন? খুশিতে উচ্ছ্বল খালিদ জানিয়ে দিলেন, স্পিরিট। দলের এই স্পিরিটটাই তাঁকে একদিকে যেমন মুগ্ধ করেছে, তেমনি আশ্বস্ত করেছে।
একে একে ফুটবলারদের নাম করতে করতে প্রায় সবার নামই বলে ফেললেন। আসলে গোটা দলই দুর্দান্ত ফুটবল খেলেছে, তাই কোচ আলাদাভাবে সবারই প্রশংসা করলেন। আনোয়ার থেকে তরুণ বিজয়, রায়ান থেকে আসিক, আশিস – না কাউকেই আজ বাদ দেওয়া যাবেন, খালিদ বলে গেলেন এটাই।
এবার সামনে আরও বড় লড়াই। সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিন ব্রাজিল ও দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। আত্মবিশ্বাসী, প্রত্যয়ী জাতীয় দলের কোচ জানিয়ে গেলেন ওই দুটি মেগা ম্যাচেও ছেলেরা নিজেদের উজাড় করে দেবে।
খালিদ একটা কথা এদিন আবার বলে গেলেন, ভারতীয় দলকে উন্নতি করতে হলে এমনই শক্তিশালী প্রতপক্ষের বিরুদ্ধে আরও বেশি ম্যাচ খেলতে হবে।.