ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান
ক্যারিককে অপসারিত করার পর তাঁর জায়গায় আসছেন পচেত্তিনো। তিনি এই মুহূর্তে আমেরিকার জাতীয় দলের কোচের পদে রয়েছেন। ইউ এস সকার ফেডারেশনের সঙ্গে চুক্তি করে তাঁকে নিয়ে আসছে ম্যান ইউ। আগামি ১৮ নভেম্বর পচেত্তিনো ম্যান ইউ প্রথম দলের দায়িত্ব তুলে নেবেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন মৌরিসিও পচেত্তিনো। ক্যারিককে অপসারিত করার পর তাঁর জায়গায় আসছেন পচেত্তিনো। তিনি এই মুহূর্তে আমেরিকার জাতীয় দলের কোচের পদে রয়েছেন। ইউ এস সকার ফেডারেশনের সঙ্গে চুক্তি করে তাঁকে নিয়ে আসছে ম্যান ইউ। আগামি ১৮ নভেম্বর পচেত্তিনো ম্যান ইউ প্রথম দলের দায়িত্ব তুলে নেবেন।
২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর অষ্টম ম্যানেজার হিসাবে ম্যান ইউতে যোগ দিচ্ছেন পচেত্তিনো। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ভাল পারফরম্যান্স করায় ৬ মাস আগে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যারিককে। তবে এবার ম্যান ইউয়ের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। ১০ ম্যাচের পর ১৮ তম স্থানে আছে। এবং অবমননের আশঙ্কাও আছে। এখনও পর্যন্ত মাত্র একটি গোল করেছে। সব টুর্নামেন্ট মিলিয়ে গোল খেয়েছে ৩০টি।
ব্রিটিশ সংবাদমাধ্যেমর খবর অনুযায়ী, আমেরিকা থেকে পচেত্তিনোকে নিয়ে আসার জন্য ম্যন ইউ দিয়েছে সাত মিলিয়ন পাউন্ড। আপাতত আর্জেন্টাইন ট্যাকটিশিয়ানের তত্ত্বাবধানে ম্যান ইউ ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই দেখার।
