Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে অভিষেক হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলের◆ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান◆“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের◆আইএসএল ক্লাব এফসি গোয়া প্রধান কোচ গৌরামাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে◆“কোনও আনপ্লেয়বল ডেলিভারি ছিল না,” সোজাসাপ্টা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর◆হেনরির আগুনে বোলিং ও ইয়ংয়ের সেঞ্চুরিতে বিধ্বস্ত ভারত; ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড◆হ্যাটট্রিকের পর নেতৃত্বের প্রশংসা, গাংতেকে নিয়ে বড় বার্তা কোচ মেহরাজের◆শুক্রবার সাংবাদিক সম্মেলনে নীরবতা ভাঙবেন কামিন্স! খোয়াজার বিস্ফোরক অভিযোগে উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট◆১৬ বছরের অপেক্ষার অবসান, যুব অলিম্পিকে বক্সিংয়ে ভারতের প্রথম সোনা এনে ইতিহাস মণিপুরের আম্বেকরের◆আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সামনে ভারত◆পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে অভিষেক হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলের◆ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান◆“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের◆আইএসএল ক্লাব এফসি গোয়া প্রধান কোচ গৌরামাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে◆“কোনও আনপ্লেয়বল ডেলিভারি ছিল না,” সোজাসাপ্টা জানিয়ে দিলেন গৌতম গম্ভীর◆হেনরির আগুনে বোলিং ও ইয়ংয়ের সেঞ্চুরিতে বিধ্বস্ত ভারত; ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড◆হ্যাটট্রিকের পর নেতৃত্বের প্রশংসা, গাংতেকে নিয়ে বড় বার্তা কোচ মেহরাজের◆শুক্রবার সাংবাদিক সম্মেলনে নীরবতা ভাঙবেন কামিন্স! খোয়াজার বিস্ফোরক অভিযোগে উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট◆১৬ বছরের অপেক্ষার অবসান, যুব অলিম্পিকে বক্সিংয়ে ভারতের প্রথম সোনা এনে ইতিহাস মণিপুরের আম্বেকরের◆আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের সামনে ভারত◆

শুক্রবার সাংবাদিক সম্মেলনে নীরবতা ভাঙবেন কামিন্স! খোয়াজার বিস্ফোরক অভিযোগে উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট

খোয়াজার এই দাবি ঘিরে গত কয়েক দিন ধরেই অস্ট্রেলীয় ক্রিকেটে জোর চর্চা চলছে। বিশেষ করে নীরবতা নিয়ে প্রশ্ন উঠছিল বর্তমান অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে। ২০২১ সালে কামিন্সের পাশাপাশি মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং নাথান লিয়ন স্পষ্ট জানিয়েছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না। সম্প্রতি মাইকেল ক্লার্কের মতো প্রাক্তন ক্রিকেটারও কামিন্সের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে অধিনায়ককে নিয়ে প্রশ্ন এড়িয়ে যান খোয়াজা। এমনকী, বাকি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারও বাতিল করে দেন তিনি।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 12, 2026, 7:51 PM
ShareWhatsAppFacebookX
শুক্রবার সাংবাদিক সম্মেলনে নীরবতা ভাঙবেন কামিন্স! খোয়াজার বিস্ফোরক অভিযোগে উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলীয় ক্রিকেটের। পুরনো সেই বিতর্ককে নতুন করে উসকে দিলেন প্রাক্তন অজি ওপেনার উসমান খোয়াজা। নিজের নতুন বই ‘সবর’-এ বিস্ফোরক দাবি করে তিনি জানিয়েছেন, কুখ্যাত স্যান্ডপেপার কাণ্ডের পরিকল্পনা সম্পর্কে শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটই জানতেন না, দলের প্রায় প্রত্যেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। ব্যাটার, বোলার থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফ—কারও কাছেই নাকি বিষয়টি অজানা ছিল না।

খোয়াজার এই দাবি ঘিরে গত কয়েক দিন ধরেই অস্ট্রেলীয় ক্রিকেটে জোর চর্চা চলছে। বিশেষ করে নীরবতা নিয়ে প্রশ্ন উঠছিল বর্তমান অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরে। ২০২১ সালে কামিন্সের পাশাপাশি মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং নাথান লিয়ন স্পষ্ট জানিয়েছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনও ধারণা ছিল না। সম্প্রতি মাইকেল ক্লার্কের মতো প্রাক্তন ক্রিকেটারও কামিন্সের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে, সংবাদমাধ্যমের সামনে অধিনায়ককে নিয়ে প্রশ্ন এড়িয়ে যান খোয়াজা। এমনকী, বাকি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারও বাতিল করে দেন তিনি।

অবশেষে মুখ খুলতে চলেছেন কামিন্স। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে অস্ট্রেলীয় অধিনায়ক জানান, শুক্রবার সকালে ক্রিকেট সেন্ট্রালে দলের অনুশীলন চলাকালীন সমস্ত সংবাদমাধ্যমকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। খোয়াজার অভিযোগের সম্পূর্ণ বিবরণ এবং তার ব্যাপ্তি বুঝতে সময় নিয়েছেন বলেও জানিয়েছেন কামিন্স। তাঁর বক্তব্য, সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই উপযুক্ত জবাব দিতে চান তিনি।

এদিকে, এই বিতর্কে প্রাক্তন সতীর্থদের মধ্যেও মতবিরোধ প্রকাশ্যে এসেছে। খোয়াজার দাবিকে সম্পূর্ণ সঠিক বলে সমর্থন করেছেন ওয়ার্নার। অন্যদিকে, সেই দাবি উড়িয়ে দিয়েছেন স্টার্ক এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ গ্রেম হিক। ক্রিকেট অস্ট্রেলিয়াও কামিন্সের পাশে দাঁড়িয়েছে এবং নতুন করে তদন্তের সম্ভাবনা খারিজ করে দিয়েছে।

এবার শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামিন্স কী ব্যাখ্যা দেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব। প্রায় আট বছর আগের সেই বিতর্কের নতুন অধ্যায় কি এবার শেষ করতে পারবেন অজি অধিনায়ক? নাকি আরও একবার উত্তপ্ত হবে অস্ট্রেলীয় ক্রিকেটের অন্দরমহল? উত্তর মিলবে কামিন্সের সাংবাদিক বৈঠকেই।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 13

পর্তুগালের অনূর্ধ্ব ১৭ জাতীয় দলে অভিষেক হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ছেলের

বৃহস্পতিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে আন্ডোরার বিরুদ্ধে ৪-০ গোলে জিতল অনূর্ধ্ব ১৭ পর্তুগাল। ওই ম্যাচেই অভিষেক হল রোনাল্ডোপুত্রের। ম্যাচে প্রায় গোলও পেয়ে গিয়েছিলেন তিনি। অল্পের জন্য অভিষেকেই গোলের নজির অধরা থেকে গেল।

ফুটবলNov 13

ক্যারিকের জায়গায় মৌরিসিও পচেত্তিনো, ম্যান ইউয়ের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান

ক্যারিককে অপসারিত করার পর তাঁর জায়গায় আসছেন পচেত্তিনো। তিনি এই মুহূর্তে আমেরিকার জাতীয় দলের কোচের পদে রয়েছেন। ইউ এস সকার ফেডারেশনের সঙ্গে চুক্তি করে তাঁকে নিয়ে আসছে ম্যান ইউ। আগামি ১৮ নভেম্বর পচেত্তিনো ম্যান ইউ প্রথম দলের দায়িত্ব তুলে নেবেন।

ক্রিকেটNov 13

“সূর্যবংশীকে দেখে অনুপ্রাণিত হও, ওর মত ভয়ডরহীন আক্রমণাত্মক ব্যাটিং কর,” আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের পরামর্শ হরমনপ্রীতের

হরমনপ্রীতের বিশ্বাস, সূর্যবংশীর অ্যাপ্রোচ যদি আগামি প্রজন্মের মহিলা ক্রিকেটারদের অনুপ্রাণিত করে তাহলে দেশের মহিলা ক্রিকেটের খেলার ধরণটাই বদলে যাবে। বৃহস্পতিবার জয়পুরে তাঁর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এই কথা বলেন হরমনপ্রীত কৌর।  সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির মূর্তির পাশেই উন্মোচিত হল হরমনপ্রীতের মূর্তি।

ফুটবলNov 13

আইএসএল ক্লাব এফসি গোয়া প্রধান কোচ গৌরামাঙ্গি সিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে

এর আগে ক্লাবের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা গৌরামাঙ্গিকে এই গ্রীষ্মে ২০২৬/২৭ আইএসএল মৌসুমের জন্য প্রধান কোচের পদে উন্নীত করা হয়েছিল।