বুধবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে অভিযান শুরু ইস্টবেঙ্গলের, মোমেন্টাম ধরে রাখতে চান হাবাস
বুধবার জর্ডনের মাটিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জর্ডনের ক্লাব আল হুসেইন। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ টু-তে নামার আগে বেশ উত্তেজিত লালহলুদ শিবির। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে ছাপ রাখতে মরিয়া হাবাস ব্রিগেড।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক – বুধবার জর্ডনের মাটিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জর্ডনের ক্লাব আল হুসেইন। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ টু-তে নামার আগে বেশ উত্তেজিত লালহলুদ শিবির। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে ছাপ রাখতে মরিয়া হাবাস ব্রিগেড।
গত ২ মাস স্বপ্নের ফর্মে আছে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের আল আরাবির বিরুদ্ধে ৪-১ গোলে দুরন্ত জয় তুলে নিয়ে গ্রুপপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন আনোয়াররা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে জিতে নিয়েছে ডুরান্ড কাপও। সেই মোমেন্টামটাই ধরে রাখতে মরিয়া হাবাস।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে হাবাসের অস্বস্তি শুধু বাসুম রশিদ। তাঁর কোমরে চোট। দু-তিনদিন অনুশীলনও করতে পারেননি। ইনজেকশন নিয়ে জর্ডনে অনুশীলনে নেমেছিলেন। তিনি হয়ত মাঠে নামবেন। তাঁকে নামানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। তবে তিনি পুরোপুরি ফিট নন। যেহেতু রশিদ হচ্ছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার, তাই তাঁকে নিয়ে বেশ চাপে আছেন হাবাস।
হাবাসের প্রথম দল মোটামুটি তৈরি। গোলে খেলবেন প্রভসুখন গিল, রক্ষণে হার্দিক ভাট, আনোয়ার, দিয়েগো জুভিলিচ ও জয় গুপ্তা। মাঝমাঠে রশিদ, জিকসন, বিপিন সিং, ড্যানি র্যমিরেজ ও ইকোনোমিডিস। স্ট্রাইকার পজিশনে খেলবেন এডমুন্ড লালরিনডিকা। ভারত ও জর্ডনের এই দুই দল প্রথমবার মুখোমুখি হচ্ছে। তবে কুয়েতের আল আরাবিকে বড় ব্যবধানে হারানোর পর আত্মবিশ্বাসে ফুটছে ইস্টবেঙ্গল শিবির।
