Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের◆ ‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর◆ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস◆‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা◆ডুরান্ড ভুলে শিল্ড ফাইনালে নামতে চান হাবাস◆ হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের◆ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান◆কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের◆ ‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর◆ফাইনালে পিছিয়ে আছেন, মানতে নারাজ মোহনবাগান কোচ পানোস◆‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা◆ডুরান্ড ভুলে শিল্ড ফাইনালে নামতে চান হাবাস◆ হারের দায় নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চান খালিদ জামিল◆প্রথমার্ধে দুরন্ত লড়াই, তবু হার গতি, শক্তি আর পাওয়ারের কাছে, উরুগুয়ে জিতল  ৬-১ গোলে◆দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়◆

‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা

গত কয়েক বছরে ভারতীয় মহিলা ফুটবল দলের যথেষ্ট উন্নতি হয়েছে। আর দেশের তরুণ ফুটবলারদের নিজেদের স্বপ্নে বিশ্বাস রাখার বার্তা দিলেন রাশিয়ার মিডফিল্ডার ভেরোনিকা। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামার আগে ভারতীয় ফুটবলের অগ্রগতির প্রশংসা করলেন তিনি।

লিখেছেন Admin•প্রকাশিত Oct 7, 2026, 7:35 PM
ShareWhatsAppFacebookX
‘সবারই সুযোগ আছে’, ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ালেন রাশিয়ার ভেরোনিকা

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: গত কয়েক বছরে ভারতীয় মহিলা ফুটবল দলের যথেষ্ট উন্নতি হয়েছে। আর দেশের তরুণ ফুটবলারদের নিজেদের স্বপ্নে বিশ্বাস রাখার বার্তা দিলেন রাশিয়ার মিডফিল্ডার ভেরোনিকা। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামার আগে ভারতীয় ফুটবলের অগ্রগতির প্রশংসা করলেন তিনি।

ভারতের বিরুদ্ধে আগের ম্যাচগুলির প্রসঙ্গ তুলে ভেরোনিকা জানান, সময়ের সঙ্গে ভারতীয় দলের উন্নতি তাঁর নজর কেড়েছে। বিশেষ করে তরুণ ফুটবলারদের নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

ভেরোনিকার কথায়, “তুমি যদি স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো, তা খেলাধুলা হোক বা অন্য কোনও ক্ষেত্র তাহলে পেশাদার ফুটবলার হওয়া সম্ভব।”

তিনি আরও বলেন, “পাঁচ বছর আগে আমরা ২-০ গোলে জিতেছিলাম। ভারতীয় দলের এই উন্নতি খুবই ভালো বিষয়। দেশের তরুণ ফুটবলারদের বুঝতে হবে, তাদের প্রত্যেকেরই পেশাদার ফুটবলার হওয়ার সুযোগ রয়েছে।”

বৃহস্পতিবারের ম্যাচের আগে ভারতীয় দলকে নিয়ে যথেষ্ট বিশ্লেষণও করেছে রাশিয়া। ভেরোনিকা জানান, ভারতের ১০ ও ১৬ নম্বর জার্সির ফুটবলারদের দিকে বিশেষ নজর রয়েছে তাঁদের। পাশাপাশি ভারতীয় আক্রমণভাগের ফুটবলারদের শারীরিক সক্ষমতারও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে, রাশিয়ার প্রধান কোচ ইউরি ক্রাসনোজহান জানান, কলকাতায় দেরিতে পৌঁছনোর কারণে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাননি তাঁরা। মঙ্গলবার শহরে পৌঁছনোর পর ম্যাচের আগে মাত্র একটি অনুশীলনই করতে পেরেছে রাশিয়া।

ক্রাসনোজহানের কথায়, “আমরা প্রথম এবং একমাত্র অনুশীলনটি করেছি, কারণ আমরা গতকালই এখানে পৌঁছেছি। মাঠটি বেশ নরম, তবে অবশ্যই আমরা আগামীকাল খেলতে চাই।”

কলকাতার তুলনামূলক উষ্ণ আবহাওয়াও রাশিয়া দলের কাছে স্বস্তিদায়ক বলে জানিয়েছেন তিনি। বৃষ্টির পূর্বাভাস নিয়েও বিশেষ চিন্তিত নন রাশিয়ার কোচ। তাঁর মতে, এমন আবহাওয়া ফুটবলের জন্য উপযুক্তই হতে পারে।

বৃহস্পতিবারের ম্যাচের পর আগামী ১১ অক্টোবর একই মাঠে ফের মুখোমুখি হবে ভারত ও রাশিয়া। ফলে দুই দলের কাছেই এই সিরিজ আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রস্তুতি ও তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে।

বৃহস্পতিবারের ম্যাচ দেখতে সমর্থকদের জন্য প্রবেশমূল্য রাখা হয়নি। অর্থাৎ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বিনামূল্যেই ভারতীয় মহিলা দলের রাশিয়ার বিরুদ্ধে লড়াই দেখতে পারবেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলOct 8

মোহনবাগানও মাঠে মাস্তানি করতে পারে, বললেন দেবাশিস, হাবাসের ওপর ভরসা আছে দেবব্রতদের

দেবাশিস বললেন, “আজ আমাদের অর্ধেক ফুটবলার খেলতে পারেনি, তাও ৩ গোলে জেতা ম্যাচ। এক গোলে জিতেছি। কোচ পানোস দেখিয়ে দিলেন। আমরা তিনটি ট্রফিতে খেলে দুটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্স। তাও ডুরান্ডে আমাদের ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। ওই জার্নিটা করতে বাধ্য না হলে হয়ত হারতে হত না।“

ফুটবলOct 8

ডুরান্ডের বদলা, ৪৭ বছর পর কলকাতা ফুটবলের ডাবল, ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার শিল্ড জিতল মোহনবাগান

সমীর জেলকোভিচের করা গোলে ১-০ ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারিয়ে ২২ বার আ্ইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ১৯৭৯ সালে শেষবার তারা একই সঙ্গে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। তারপর এতদিন পর আবার সেই কৃতিত্ব অর্জন করল সবুজ মেরুন ব্রিগেড।

ক্রিকেটOct 8

কোহলি আউট হলে খেতে চাইতেন না নানা পাটেকর! প্রিয় তারকার মৃত্যুতে শোকজ্ঞাপন বিরাট, সচিনদের

এক সাক্ষাৎকারে তাঁকে তাঁর প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তর দিতে একটুও ভাবেননি তিনি—“বিরাট আমার প্রিয় খেলোয়াড়।” শুধু পছন্দ নয়, কোহলির পারফরম্যান্সের সঙ্গে তাঁর আবেগ যেন সরাসরি জড়িয়ে ছিল। নানা জানিয়েছিলেন, বিরাট দ্রুত আউট হয়ে গেলে তাঁর আর খেতেই ইচ্ছে করত না।  

ফুটবলOct 8

‘ইতিহাস চিরকাল বেঁচে থাকবে’, মেসিকে আবেগঘন বার্তা রোনাল্ডোর

পর্তুগিজ মহাতারকা লেখেন, “লিও, এত বছর ধরে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। তোমাকে আলিঙ্গন।”