Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
রান পেলেন না রোহিত-কোহলি, গি্ল-অক্ষরের দাপটে ইংল্যান্ড সফরে প্রথম জয় ভারতেরসেমিফাইনালের আগে মেসির দুর্বলতা তুলে ধরে বিতর্কিত মন্তব্য ওয়েন রুনির ফরাসি আক্রমণের সঙ্গে স্প্যানিশ রক্ষণের ধুন্ধুমার লড়াই, মহাকাব্যিক ম্যাচের অপেক্ষায় ডালাস এমবাপে ও ফ্রান্সকে ভয়ডরহীন বার্তা দিলেন লামিন ইয়ামলস্পেন ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে বড় স্বস্তি ফিটনেস আপডেট দিলেন ফ্রান্স কোচ দেশঁ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে লর্ডসে ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা দল, হোম অফ ক্রিকেটে ইতিহাসের প্রথম টেস্টে হারাল ইংল্যান্ডকেফাইনালের আগে ফাইনাল, বলছেন ফুয়েন্তে, দেশঁর মুখে দলের সংহতির কথা   রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স মোহনবাগান ২০৩০-এ পরের বিশ্বকাপ ৬৪ দলের? তেমনই ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালের আগে বেশ অস্বস্তি ইংল্যান্ড শিবিরে, কোচের সঙ্গে বেলিংহ্যামের কথার লড়াই রান পেলেন না রোহিত-কোহলি, গি্ল-অক্ষরের দাপটে ইংল্যান্ড সফরে প্রথম জয় ভারতেরসেমিফাইনালের আগে মেসির দুর্বলতা তুলে ধরে বিতর্কিত মন্তব্য ওয়েন রুনির ফরাসি আক্রমণের সঙ্গে স্প্যানিশ রক্ষণের ধুন্ধুমার লড়াই, মহাকাব্যিক ম্যাচের অপেক্ষায় ডালাস এমবাপে ও ফ্রান্সকে ভয়ডরহীন বার্তা দিলেন লামিন ইয়ামলস্পেন ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে বড় স্বস্তি ফিটনেস আপডেট দিলেন ফ্রান্স কোচ দেশঁ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে লর্ডসে ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা দল, হোম অফ ক্রিকেটে ইতিহাসের প্রথম টেস্টে হারাল ইংল্যান্ডকেফাইনালের আগে ফাইনাল, বলছেন ফুয়েন্তে, দেশঁর মুখে দলের সংহতির কথা   রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, রানার্স মোহনবাগান ২০৩০-এ পরের বিশ্বকাপ ৬৪ দলের? তেমনই ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালের আগে বেশ অস্বস্তি ইংল্যান্ড শিবিরে, কোচের সঙ্গে বেলিংহ্যামের কথার লড়াই

স্পেন ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে বড় স্বস্তি ফিটনেস আপডেট দিলেন ফ্রান্স কোচ দেশঁ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে মহারণের আগে ফ্রান্স শিবিরে অবশেষে স্বস্তির খবর।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 14, 2026, 1:33 PM
ShareWhatsAppFacebookX
স্পেন ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে বড় স্বস্তি ফিটনেস আপডেট দিলেন ফ্রান্স কোচ দেশঁ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক:

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে মহারণের আগে ফ্রান্স শিবিরে অবশেষে স্বস্তির খবর। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে কার্যত ইতি টানলেন হেড কোচ দিদিয়ের দেশঁ। তাঁর দাবি, কিলিয়ান ঠিক আছেন এবং সেমিফাইনালে মাঠে নামার ব্যাপারে কোনও বড় চিন্তার বিষয় নেই।

মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোড়ালিতে হালকা চোট পান এমবাপ্পে। সেই কারণেই সোমবারের শেষ অনুশীলনে তাঁকে কিছুটা বাড়তি বিশ্রাম দেওয়া হয়। পুরো সেশন না করলেও নির্দিষ্ট অংশে তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন।

এমবাপ্পের ফিটনেস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেশঁ বলেন, "কিলিয়ান ভালো আছেন। ও অনুশীলন করেছেন। একটি ড্রিলে ১৫ মিনিটের পরিবর্তে ১০ মিনিট অংশ নিয়েছেন।" কোচের এই মন্তব্যের পর স্পেনের বিরুদ্ধে এমবাপ্পের প্রথম একাদশে থাকার সম্ভাবনাই প্রবল।

বিশ্বকাপের শেষ চারের এই লড়াইয়ে ফ্রান্সের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আত্মবিশ্বাসে ভরপুর স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। পাশাপাশি টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ডও ধরে রেখেছে লা রোজা।

এবার সেই জয়ের ধারাই বজায় রেখে বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে মরিয়া স্পেন। অন্যদিকে, এমবাপ্পেকে সামনে রেখেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফ্রান্স।

ফ্রান্স ও স্পেনের এই হাইভোল্টেজ সেমিফাইনালের বিজয়ী দল ২০ জুলাই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটJul 14

রান পেলেন না রোহিত-কোহলি, গি্ল-অক্ষরের দাপটে ইংল্যান্ড সফরে প্রথম জয় ভারতের

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে এদিনের আগে পর্যন্ত রীতিমত বিধ্বস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম একদিনের ম্যাচে ভারত জিতল ৬ উইকেটে।

বিশ্বকাপের খবরJul 14

সেমিফাইনালের আগে মেসির দুর্বলতা তুলে ধরে বিতর্কিত মন্তব্য ওয়েন রুনির

রুনি বলেন, মেসির রক্ষণাত্মক দক্ষতায় ঘাটতি রয়েছে। তাই আর্জেন্টিনা বলের দখল হারালে সমস্যায় পড়ছে তারা। বলের দখল হারানোর পর মেসি আর রক্ষণ কাজে আসতে পারছেন না। এটা সতীর্থদের সমস্যায় ফেলছে। এই দুর্বলতাকে কাজে লাগাতে পারে ইংল্যান্ড

বিশ্বকাপের খবরJul 14

ফরাসি আক্রমণের সঙ্গে স্প্যানিশ রক্ষণের ধুন্ধুমার লড়াই, মহাকাব্যিক ম্যাচের অপেক্ষায় ডালাস

এই মুহূর্তে বিশ্বের সেরা দুই দল, তাই তো দুই ইউরোপীয় মহাশক্তির লড়াই ঘিরে এত উন্মাদনা, এত রোমাঞ্চ। অনেকই বলছেন, হয়ত ঠিকই বলছেন, যে ফাইনালটা হয়ে যাচ্ছে সেমিফাইনালেই।

বিশ্বকাপের খবরJul 14

এমবাপে ও ফ্রান্সকে ভয়ডরহীন বার্তা দিলেন লামিন ইয়ামল

ইয়ামল বলেন, আমি কোনও রকম চাপে নেই। সবাই বলছে, আমি সেরা ছন্দে নেই। তাহলে আমার কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়। তবে আমার বিশ্বাস, এই ম্যাচে সব কিছুই ভাল হবে। আমি নিশ্চিত এটা আমার কাছে বিশেষ দিন হতে যাচ্ছে।