ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেনকেই, মেগা ম্যাচের আগে হুঙ্কার ইয়ামলের
এই ম্যাচের আগে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামল জানিয়ে দিলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেনকেই। এই দাবি করে ইয়ামল বলেন, ফ্রান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেনই।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। দুরন্ত, দুর্ধর্ষ, রোমাঞ্চকর একটা ম্যাচের অপেক্ষা। দুই সেরা দল মুখোমুখি। স্বভাবতই উত্তেজনার মশলা মজুদ। আর এই ম্যাচের আগে স্প্যানিশ তারকা লামিনে ইয়ামল জানিয়ে দিলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেনকেই। এই দাবি করে ইয়ামল বলেন, ফ্রান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেনই।
সাংবাদিক সম্মেলনে ইয়ামল বলেন, “কোনও দলই আমাদের সঙ্গে সমানভাবে খেলেনি। সবাই আমাদের সঙ্গে রক্ষণাত্মক ফুটবল খেলেছে। ফলে আমাদের জন্য ম্যাচটা কঠিন হয়েছে। তবে শেষ পর্যন্ত কিন্তু আমরাই জিতেছি। আমার বিশ্বাস, ফ্রান্স যদি কোনও দলকে ভয় পায়, সেটা স্পেনকে। আমরা ২০২৪-এর ইউরোয় ওদের হারিয়ে ছিলাম। এই বিশ্বকাপের দুই সেরা দল মুখোমুখি হচ্ছে। আমরা ভয় পাচ্ছি না। “
এটা ঘটনা যে সাম্প্রতিক অতীতে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের রেকর্ড বেশ ভাল। ২০২৪-এর ইউরো সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ২০২৫-এর নেশনস লিগের সেমিফাইনালেও জয় পায় স্পেন। তাই এবার বদলার ম্যাচ এমবাপেদের। দুরন্ত ফর্মেও আছে তারা। স্পেনও দুর্ধর্ষ খেলছে। তাই মঙ্গলবার ডালাসে কি হতে চলেছে এক ঐতিহাসিক ম্যাচ?
