Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশনশ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদিরলক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?ধর্ষণ মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত১০০ টাকায় জামশেদপুর এফসি-র মালিকানা হস্তান্তর, আইএসএলে আসতে চলেছে চার্চিল ব্রাদার্সপানীয় জলের বিবাদে মর্মান্তিক মৃত্যু শ্রীলঙ্কার প্রবীণ ক্রিকেট কোচের২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিক্রির পথে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে বাংলাদেশের স্বপ্নের শুরু, প্রথম দিনেই ৯৬/১আসিয়ান কাপে খেলবে না ভারত, গুরুত্ব দেওয়া হল ব্রাজিল ম্যাচকেই, জানিয়ে দিল ফেডারেশন

ইংল্যান্ড এখনও সেরা ফুটবল খেলেনি, বলছেন টুচেল, ক্লান্তি নিয়ে ভাবছেন না স্কালোনি

তাই এই ম্যাচ ঘিরে অশান্তির আশঙ্কাও করা হচ্ছে। লিওনেল মেসি কেরিয়ারে এই প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন।

লিখেছেন Adminপ্রকাশিত Jul 15, 2026, 2:14 PM
ShareWhatsAppFacebookX
 ইংল্যান্ড এখনও সেরা ফুটবল খেলেনি, বলছেন টুচেল, ক্লান্তি নিয়ে ভাবছেন না স্কালোনি

ছবি সৌজন্য এক্স

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

বুধবার রাতে বিশ্বকাপ সেমিফাইনালে শুধু কি একটা ফুটবল ম্যাচ, নাকি আরও বেশি কিছু? ইংল্যান্ড – আর্জেন্টিনা ম্যাচ মানেই বিতর্ক। একটা যুদ্ধ। সেই বিতর্কের স্ফুলিঙ্গ শুরু হয়েছে ১৯৬৬ সাল থেকেই। সেবার বিশ্বকাপে জিওফ হার্স্টের গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড। কিন্তু গোলটা অফসাইডে ছিল কিনা , তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। শুধু তাই নয় ওই ম্যাচে আর্জেন্টিনা ক্যাপ্টেন অ্যান্তোনিও রাতিনকে লাল কার্ড দেখানো নিয়েও বিতর্কের আগুন জ্বলেছিল।

তারপর সেই ১৯৮৬। সেই মারাদোনার হ্যান্ড অফ গড। তবে তার চার বছর আগে মাঠের বাইরে দুই দেশের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ নিয়েও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ওই হ্যান্ড অফ গোলের পর মারাদোনা বলেছিলেন, এটা ফকল্যান্ড যুদ্ধে মৃত আর্জেন্টিনীয় সেনাদের জন্য বদলা। এতে বিতর্ক আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে।

তাই এই ম্যাচ ঘিরে অশান্তির আশঙ্কাও করা হচ্ছে। লিওনেল মেসি কেরিয়ারে এই প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামবেন। মাঠের বাইরে নানা মন্তব্যেও উত্তেজক পরিস্থিতি। ইংল্যান্ডের প্রাক্তন তারকা জো কোল বলেছেন, মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। ইংল্যান্ড আর্জেন্টিনার চেয়ে ভাল দল।

ইংল্যান্ড ম্যানেজার থমাস টুচেল জানিয়ে দিয়েছেন, তাঁরা একেবারেই চাপে নেই। তাঁর দল এখনও সেরা খেলাটা খেলেনি। “তবে এই ম্যাচে সেরাটা বার করে আনতে্ হবে। আমরা উত্তেজিত। গোটা দল এই ম্যাচ খেলার জন্য ক্ষুধার্ত।“

টুচেল জানিয়েছেন, গোটা দলই এদিন অনুশীলন করেছে। অসুস্থতা কাটিয়ে উঠে পুরোপুরি ফিট ডেকলান রাইস, তবে কার্ড সমস্যায় নেই কোয়ানসা।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, দলের ক্লান্তি নিয়ে তিনি ভাবিত নন। তাঁরা সেমিফাইনাল খেলছেন, এতে তিনি খুশি। “ছেলেদের কাছে কৃতজ্ঞ ওরা যেভাবে দলকে এখানে নিয়ে এসেছে, সেটা দুর্দান্ত।“

সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। ৬৬-র বিতর্ক, ফকল্যান্ড যুদ্ধ, হ্যান্ড অফ গড – এই সব বিতর্ক সরিয়ে একটা দুর্দান্ত ম্যাচ হবে, এই আশায় ফুটবলবিশ্ব।

 

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটAug 15

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরানে নিজের জায়গা পাকা করলেন দেবদত্ত পাডিক্কাল

অবশেষে কাটল দীর্ঘ অপেক্ষা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই তিন নম্বরে নেমে শতরান করে ভারতীয় টেস্ট ক্রিকেটে নতুন করে আলোচনায় উঠে এলেন দেবদত্ত পাডিক্কাল। তাঁর দুরন্ত শতরানে দীর্ঘ ১৯টি টেস্টের খরা কাটল ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশনে।

অন্য খেলাAug 15

২০৩৬ অলিম্পিককে সামনে রেখে ৫-১৫ বছরের শিশুদের জন্য দেশজুড়ে প্রতিভা অন্বেষণ, বড় ঘোষণা মোদির

ভারতের ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতের লক্ষ্যমাত্রা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালের অলিম্পিকে দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেশজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সি শিশুদের নিয়ে একটি বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা করলেন তিনি

ক্রিকেটAug 14

লক্ষ্য লর্ডস, সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের কোনও ঘাটতি নেই, জানিয়ে দিলেন শুভমন গিল  

গত কয়েকটি টেস্টে হতশ্রী পারফরম্যান্সের পর শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সিরিজ।  শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চোট আঘাত নিয়ে প্রশ্নে শুভমন গিল স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের মধ্যে যোগাযোগের কোনও ঘাটতি নেই।

ফুটবলAug 14

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?

ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রুপ পর্বের লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট—তবে কোয়ার্টার ফাইনালে দুই কলকাতা প্রধানের মুখোমুখি লড়াই হচ্ছে না।