Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনাকার্লসেনের কাছে হার আনন্দের, কিন্তু দলগত লড়াইয়ে বাজিমাত আনন্দের আলাস্কান নাইটসেরডার্বি ড্র হলেও নৈতিক জয় ইস্টবেঙ্গলের, তন্ময়, আকাশ, বিলালরাই নায়কচীনের মাটিতে ভারতের দাপট! প্রথম ভারতীয় জুটি হিসেবে চায়না মাস্টার্সের খেতাব জিতে ইতিহাসের পাতায় সাত্ত্বিক-চিরাগঅনূর্ধ্ব ২০ ভারতীয় ফুটবল দলের ইতিহাস, দীর্ঘ ২০ বছর পর এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে মহেশ গাউলির দলঈশান কিষাণের শতরান, রান পেলেন ঈশ্বরণ, শিখর, কুসাগ্রারা, দলীপ ফাইনালে মজবুত জায়গায় পূর্বাঞ্চলএই প্রথমবার একই দলে খেলতে পারেন লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদলভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস 'দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চলদল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনাকার্লসেনের কাছে হার আনন্দের, কিন্তু দলগত লড়াইয়ে বাজিমাত আনন্দের আলাস্কান নাইটসেরডার্বি ড্র হলেও নৈতিক জয় ইস্টবেঙ্গলের, তন্ময়, আকাশ, বিলালরাই নায়কচীনের মাটিতে ভারতের দাপট! প্রথম ভারতীয় জুটি হিসেবে চায়না মাস্টার্সের খেতাব জিতে ইতিহাসের পাতায় সাত্ত্বিক-চিরাগঅনূর্ধ্ব ২০ ভারতীয় ফুটবল দলের ইতিহাস, দীর্ঘ ২০ বছর পর এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে মহেশ গাউলির দলঈশান কিষাণের শতরান, রান পেলেন ঈশ্বরণ, শিখর, কুসাগ্রারা, দলীপ ফাইনালে মজবুত জায়গায় পূর্বাঞ্চলএই প্রথমবার একই দলে খেলতে পারেন লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

জঙ্গলমহলে ফুটবলে বিপ্লবের কারিগর ডাক্তারবাবু প্রশান্ত কুমার মাহাতো

লিখেছেন Adminপ্রকাশিত Jun 10, 2026, 11:30 PM
ShareWhatsAppFacebookX
জঙ্গলমহলে ফুটবলে বিপ্লবের কারিগর ডাক্তারবাবু প্রশান্ত কুমার মাহাতো

শেখর সর্দার, দীপক মার্ডি, সুবল টুডু, বিজয় মুর্মু, মঙ্গল সোরেন, মার্শাল হেমব্রম, রোহিত মাহাতো, রঞ্জন কালিন্দি, মধুসূদন মান্ডি, জয় সোরেন – নামগুলো চিনতে পারছেন? এঁদের কেউ মোহনবাগানের ফুটবলার, কেউ ইস্টবেঙ্গলের। কেউ মহমেডান, কেউ বা ডায়মন্ডহারবার এফসির। হ্যাঁ, এঁরা সবাই উঠে এসেছেন পুরুলিয়ার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমি থেকে। শুধু কী তাই, এই অ্যাকাডেমি থেকে প্রত্যেক বছর গড়ে ৩৫ থেক ৪০ জন ফুটবলার আসেন কলকাতা লিগে খেলতে। প্রত্যেক বছর গড়ে ১৫ থেকে ২০ জন ফুটবলার সুযোগ পান ইয়ুথ আইলিগে। হ্যাঁ জঙ্গলমহলের একটা অ্যাকাডেমি এভাবেই রীতিমত বিপ্লব ঘটিয়ে দিয়েছে। চমকে দিয়েছে ফুটবল মহলকে। আর এই বিপ্লবের নেপথ্যে রয়েছেন একজন – ডাক্তার প্রশান্ত কুমার মাহাতো।

WhatsApp Image 2026-06-08 at 9.59.16 PM.jpeg

ডাক্তারবাবু বলছিলেন, করোনার সময় কোনও কাজ না থাকায়, অর্থ উপার্জনের কোনও উপায় না থাকায় স্থানীয় ছেলেরা কিছুটা বিপথে চলে যাচ্ছিল। তখনই ডাক্তারবাবু তাঁদের এক জায়গায় এনে একটি ফুটবল দল গড়ে তোলেন। সেই দল বিভিন্ন জায়গায় খেলতে যেত। সেখান থেকে ফুটবলারদের কিছু অর্থ রোজগার হত। এভাবেই বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির বীজ পোঁতা হয়। পরে একটি স্কুলের সঙ্গে জোট বেঁধে খেলাধুলোর পাশাপাশি পড়াশোনার ব্যবস্থাও করা হয়। এরপর প্রশান্তবাবু সঙ্গে পেয়ে যান পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী এবং তাঁর ডাক্তার বন্ধুদের। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আর্সেনাল বেঙ্গল ফ্যান ক্লাব। একটি পুরনো স্কুল বাড়িতে ফুটবলারদের রেখে সেমি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি গড়ে তুলেছেন প্রশান্তবাবু ও তাঁর সঙ্গীরা।

ডাক্তার প্রশান্ত কুমার মাহাতো স্থানীয় মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত। জঙ্গলমহলের ফুটবলারদের চোট লাগলে, অস্ত্রোপচার করাতে হলে তাঁদের পাশে রয়েছেন ডাক্তারবাবু। সম্পূর্ণ নিখরচায় অস্ত্রোপচার করা ছাড়াও রিহ্যাবের এবং ওষুধপত্রের ব্যবস্থাও করে দেন তিনিই। এই অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে আদিবাসী ফুটবলার উঠে আসছেন কলকাতা ময়দানে। সদ্য সমাপ্ত ট্রাইবাল গেমসে চ্যাম্পিয়ন বাংলা দলেও ছিলেন এই অ্যাকাডেমির তিন ফুটবলার। কিন্তু তার নেপথ্যে, এক ডাক্তারবাবুর ত্যাগ, নিষ্ঠা আর পরিশ্রম।

WhatsApp Image 2026-06-08 at 9.59.15 PM (1).jpeg

না, বাংলার ফুটবলে সাড়া ফেলে দিলেও এখনও কোনও সরকারি সহযোগিতা আসেনি। প্রশান্তবাবু আক্ষেপ করছিলেন, যদি নিজস্ব মাঠ, একটা ভাল থাকার জায়গা, একটু পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা যেত তাহলে আরও আরও অনেক ভাল ফল পাওয়া যেত। এখানকার ছেলে মেয়েদের যা প্রতিভা আছে তাতে একটু সাহায্য পেলে সত্যিকারের বিপ্লব ঘটিয়ে দেওয়া যেত। তাঁর বিশ্বাস, শুধু ফুটবল নয়, আর্চারি, স্যুইমিংসহ বিভিন্ন খেলার যে প্রতিভা এই অঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে আছে, তাতে যদি একটা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা যেত, তাহলে সত্যিই চমকে দিত জঙ্গলমহল।

এত দিনে মোহনবাগান, ইস্টবেঙ্গল বা বাংলা দলে খেলা এখানকার ফুটবলারদের নাম পরিচিত হয়ে গিয়েছে। বাংলার ফুটবল মহল জেনে গিয়েছে পুরুলিয়ার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির নামও। কিন্তু নেপথ্যের কারিগর ডাক্তারবাবুর কথা, প্রশান্ত কুমার মাহাতোর কথা কজনই বা আর জানেন!

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলSep 8

৩০ অক্টোবর শুরু IFL, বিদেশি ফুটবলার নিয়েও বড় বদল

এবার দেশের আরও বেশি অঞ্চলে পৌঁছে যাবে আইএফএল। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে নাগাল্যান্ড ও ওড়িশা। এই দুই রাজ্যের অন্তর্ভুক্তির ফলে লিগের ভৌগোলিক পরিধি আরও বাড়বে। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের ফুটবলপ্রেমীরাও নিজেদের এলাকায় সরাসরি আইএফএল-এর ম্যাচ দেখার সুযোগ পাবেন।

অন্য খেলাSep 8

ভারতের দাপটে ছারখার জাপান! ৭ গোলের বড় জয়ে কোয়ার্টারে ‘ব্লু গার্লস '

৭-০ গোলের ব্যবধানই প্রমাণ করে দেয় ম্যাচে ভারতের  আধিপত্য। বল দখলে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে ভারতীয় দল। বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের ঝাঁঝ কমেনি। দ্বিতীয়ার্ধেও একই তীব্রতা বজায় রেখে আরও গোল করে ভারত।

ক্রিকেটSep 8

দক্ষিণাঞ্চল এখনও পিছিয়ে ৪৬৬ রানে, দলীপ ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চল

দলীপ ট্রফির ফাইনালে জাঁকিয়ে বসেছে পূর্বাঞ্চল। তৃতীয় দিনের শেষে রীতিমত কোনঠাসা দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চলের পাহাড় প্রমাণ ৭০৮ রানের জবাবে দক্ষিণাঞ্চলের রান ৬ উইকেটে ২৪২।

ক্রিকেটSep 8

দল থেকে বাদ, মুখ খুললেন নায়ার? ‘ইনেক্সপ্লিকেবল’ পোস্ট ঘিরে জল্পনা

করুণ নায়ারকে দলে না রাখার সিদ্ধান্ত আরও বেশি নজর কেড়েছে, কারণ টুর্নামেন্টের আগের পর্বে তিনি সাউথ জোনের হয়ে খেলেছিলেন।