একদিনের ক্রিকেটে নিজেদের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি ও রোহিত শর্মা
বিশ্বকাপের প্রসঙ্গ উঠতেই কোহলি বলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এই মঞ্চে সর্বস্ব উজাড় করে দিতে তিনি তৈরি। তাঁর লক্ষ্য কাপটা জেতা। এখন তিনি অনেক বেশি স্বাধীনভাবে খেলতে চান। সমর্থকদের বিরাট প্রত্যাশার কথা মাথায় রাখতে চান না।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
২০২৭ বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন বিরাট কোহলি। রবিবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ। আগামি বছর বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে এই ম্যাচ দিয়েই। আবার মাঠে নামছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেই শনিবার জানিয়েছেন তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
বিশ্বকাপে দলে থাকবেন কি কোহলি রোহিত? গোটা দেশে এখন এই নিয়েই আলোচনা। তবে দুই তারকাই শেষ বিশ্বকাপটা খেলতে মরিয়া. দুজনেই টেস্ট ও টি টোয়েন্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন শুধুমাত্র একদিনের ক্রিকেটই খেলছেন।
বিশ্বকাপের প্রসঙ্গ উঠতেই কোহলি বলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এই মঞ্চে সর্বস্ব উজাড় করে দিতে তিনি তৈরি। তাঁর লক্ষ্য কাপটা জেতা। এখন তিনি অনেক বেশি স্বাধীনভাবে খেলতে চান। সমর্থকদের বিরাট প্রত্যাশার কথা মাথায় রাখতে চান না। পাশাপাশি তিনি জানান, একদিনের ক্রিকেটে শারীরিক ও মানসিকভাবে অনেক ধকল নিতে হয়। একদিনে একাধিক টি টোয়েন্টি খেলার সমান। তার ওপর বিদেশে টানা ১০টি ম্যাচ খেলা অনেক বড় চ্যালেঞ্জ। তবে তার জন্য তিনি যে তৈরি সেটাও বুঝিয়ে দিয়েছেন। এবার একসঙ্গে বিশ্বকাপ হবে তিন দেশে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয় ও নামিবিয়ায় হবে বিশ্বকাপ। কোহলি বলেন "এটাই হবে আমার শেষ বিশ্বকাপ, সেটাই হবে আমার মোটিভেশন।"
পাশাপাশি রোহিত শর্মাও বিশ্বকাপে খেলা প্রসঙ্গে বলেন,তাঁর কাজ এখনও শেষ হয়নি। এই স্পষ্ট বার্তা দিয়ে বিশ্বকাপে খেলার আগ্রহের কথা প্রকাশ করেন। যদিও একদিনের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে একটা ধোঁয়াশা আছেই।








