“তোমার ওপর গোটা ভারতের বিশ্বাস আছে”, গম্ভীরের এই বার্তা পেয়েছিলেন তিলক ভার্মা
তিলক জানান, ম্যাচের আগে তিনি ওই দুই কোচের সঙ্গে কথা বলেছিলেন। তখন তাঁরা তিলককে বলেন, “তোমার ওপর আমাদের সকলের বিশ্বাস আছে। গোটা ভারতের বিশ্বাস আছে। যদি শেষ পর্যন্ত উইকেটে থাকো, তাহলে আমাদের জন্য ম্যাচটা জিতিয়ে এসো।“

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
শনিবার দুর্দান্ত পারফরম্যান্স করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতকে জিতিয়েছেন তিলক ভার্মা। তারপরই তিনি জানান কীভাবে হেড কোচ গৌতম গম্ভীর ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের বার্তা তাঁকে অনুপ্রাণিত করেছিলেন।
তিলক জানান, ম্যাচের আগে তিনি ওই দুই কোচের সঙ্গে কথা বলেছিলেন। তখন তাঁরা তিলককে বলেন, “তোমার ওপর আমাদের সকলের বিশ্বাস আছে। গোটা ভারতের বিশ্বাস আছে। যদি শেষ পর্যন্ত উইকেটে থাকো, তাহলে আমাদের জন্য ম্যাচটা জিতিয়ে এসো।“
মাঠে ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন তিলক। ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত যখন গভীর সঙ্কটে পড়ে, তখনই ২৬ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ৪ উইকেটে ম্যাচটা জেতান। ১৩ বলে ২৬ রান করে তাকে দারুণভাবে সঙ্গত করেন নীতীশ কুমার রেড্ডি।
তিলক জানান, তিনি নমন ধিরকেও বলেছিলেন, “আমরা শেষ পর্যন্ত থাকবো। আসলে আমার মাথায় ওগুলোই ঘুরছিল। চেষ্টা করেছি ম্যাচটা টেনে নিয়ে যেতে। সবাই আমার ওপর যে বিশ্বাস রেখেছিল, সেটা করতে পেরে আমি খুবই গর্বিত।“








