Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
সামনে প্যালেস্টাইন চ্যালেঞ্জ, যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল◆ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগরা◆আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোমেলু লুকাকু◆“কোহলি ১০ বছর পর অনুশোচনা করবে,” বিরাটের সিদ্ধান্ত নিয়ে সোজাসাপ্টা কপিল দেব◆কোনও প্রতিদ্বন্দ্বীই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!◆২০৩১-এর ক্রিকেট বিশ্বকাপ ভারতে, সঙ্গে বাংলাদেশ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফিও ভারতেই◆নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে মোট ৮ গোল হজম করল ভারত◆প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆সামনে প্যালেস্টাইন চ্যালেঞ্জ, যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল◆ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগরা◆আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোমেলু লুকাকু◆“কোহলি ১০ বছর পর অনুশোচনা করবে,” বিরাটের সিদ্ধান্ত নিয়ে সোজাসাপ্টা কপিল দেব◆কোনও প্রতিদ্বন্দ্বীই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!◆২০৩১-এর ক্রিকেট বিশ্বকাপ ভারতে, সঙ্গে বাংলাদেশ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফিও ভারতেই◆নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে মোট ৮ গোল হজম করল ভারত◆প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আর্যবীর সেওয়াগ, সবার চেয়ে বেশি রান করে নায়ক সেওয়াগপুত্র◆মোহিত উলভার রূপকথা, শেষ বলে অবিশ্বাস্য জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত◆ব্রাজিলের ম্যাগনাস ফুটসলের সঙ্গে হাত মেলাল নর্থ বেঙ্গল ফাইটার্স, ভারতে আসছে উন্নত ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি◆

কোনও প্রতিদ্বন্দ্বীই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!

দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর পুনর্নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছে আইসিসি বোর্ড। বালিতে বোর্ড ও কমিটির বৈঠকে পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লিখেছেন Admin•প্রকাশিত Nov 16, 2026, 1:39 PM
ShareWhatsAppFacebookX
কোনও প্রতিদ্বন্দ্বীই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁর পুনর্নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছে আইসিসি বোর্ড। বালিতে বোর্ড ও কমিটির বৈঠকে পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনের আগে জয় শাহের এই দ্বিতীয় মেয়াদ বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, নতুন ক্রিকেট খেলিয়ে দেশগুলিকে আরও বেশি সুযোগ দেওয়া, মহিলা ক্রিকেটের উন্নতি এবং খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ সুনিশ্চিত করাই তাঁর সামনে অন্যতম প্রধান লক্ষ্য।

২০২৪ সালে প্রথমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। মাত্র ৩৬ বছর বয়সে এই দায়িত্ব গ্রহণ করে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনিক সংস্থার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হওয়ার নজির গড়েন তিনি। ওই বছরের ১ ডিসেম্বর গ্রেগ বার্কলের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে ভারতীয় ক্রিকেট প্রশাসনেও একাধিক নজির গড়েছেন জয় শাহ। ২০১৯ সালে মাত্র ৩১ বছর বয়সে বিসিসিআইয়ের সর্বকনিষ্ঠ সচিব হন তিনি। তাঁর মেয়াদে আইপিএলের রেকর্ড অঙ্কের মিডিয়া স্বত্ব চুক্তি, মহিলাদের প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) সূচনা, সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠা এবং টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম চালু হয়।

গুজরাটের জেলা ও রাজ্য স্তরের ক্রিকেট প্রশাসন থেকে যাত্রা শুরু করে বিসিসিআই এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পাশাপাশি আইসিসির ফিনান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

দ্বিতীয় মেয়াদে জয় শাহের সামনে এখন বিশ্ব ক্রিকেটের পরিসর আরও বাড়ানো এবং অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সফল করে তোলার বড় চ্যালেঞ্জ।

🔥 এখন ট্রেন্ডিং

ফুটবলNov 16

সামনে প্যালেস্টাইন চ্যালেঞ্জ, যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল

এশীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে ভারতের ছোটরা। তবে এবার সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। মঙ্গলবার, ১৭ নভেম্বর, মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্যালেস্টাইনের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। এই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করে দিতে পারে ২০২৭ সালের এশীয় অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার মূলপর্বে পৌঁছনোর লড়াই।

অন্য খেলাNov 16

ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক-চিরাগরা

২০২৬ মরসুমে দুর্দান্ত সাফল্য পেয়ে ভারতীয় ব্যাডমিন্টনকে অন্য উচ্চতায় তুলে ধরলেন দুই তারকা পিভি সিন্ধু ও লক্ষ্য সেন, সাত্ত্বিক চিরাগরা। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুরে দুরন্ত সাফল্য। ঐতিহাসিক জাপান মাস্টার্সেও রবিবার চ্যাম্পিয়ন হন লক্ষ্য। এর ফলে সুপার ৩০০ টুর্নামেন্টে ভারতের ঝুলিতে এল মোট ৯টি খেতাব ও চারটি রানার আপের পুরষ্কার। এর আগে সবচেয়ে সফল মরসুম ছিল ২০২৩-এ। সেবার ভারতের ঝুলিতে এসেছিল ৬টি খেতাব ও তিনটি রানার আপ।

ফুটবলNov 16

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোমেলু লুকাকু

৩৩ বছর বয়সী লুকাকু ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন

ক্রিকেটNov 16

“কোহলি ১০ বছর পর অনুশোচনা করবে,” বিরাটের সিদ্ধান্ত নিয়ে সোজাসাপ্টা কপিল দেব

তিনি বিশ্বাস করেন, এখনও কোহলি বড় ফরম্যাটের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারতেন। বিশেষ করে এখনও কোহলির যা ফিটনেস আছে, তাতে টেস্টে খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল বলেই তিনি মনে করেন। আগামি দিনে এই সিদ্ধান্তের জন্য কোহলিকে আফসোস করতে হবে, মত কপিলের।