কোনও মহাতারকা অবসর নিলে দর্শক কমে না, কোহলি রোহিতের অবসর প্রসঙ্গে স্পষ্ট মত বীরেন্দ্র সেওয়াগের
বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার ফলে কি ভারতে ক্রিকেট দর্শকের সংখ্যা কমেছে? হঠাৎই এই প্রশ্ন উঠেছে। তবে বীরেন্দ্র সেওয়াগ মনে করেন না তেমন কিছু ঘটেছে। বা ঘটতে পারে।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার ফলে কি ভারতে ক্রিকেট দর্শকের সংখ্যা কমেছে? হঠাৎই এই প্রশ্ন উঠেছে। তবে বীরেন্দ্র সেওয়াগ মনে করেন না তেমন কিছু ঘটেছে। বা ঘটতে পারে।
বীরু স্পষ্টই বলেন, যখন সুনীল গাভাসকর, কপিল দেব ও সচিন তেন্ডুলকর অবসর নিয়েছিলেন তখনও এই আলোচনা হয়েছে। কিন্তু তেমন ঘটনা ঘটেনি। তাঁর ব্যাখ্যো, কোনও প্রিয় ক্রিকেটার অবসর নিলে তাঁর কিছু সমর্থক হয়ত সাময়িক খেলা দেখা বন্ধ করতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে তেমন কোনও প্রভাব পড়ে না।
বীরু জানান, তিনি কারও কারও সম্পর্কে অনেককে বলতে শুনেছেন তুমি খেলা ছেড়ে দিলে আমিও খেলা দেখা ছেড়ে দেবো। কিন্তু বাস্তবে তেমন ঘটনা ঘটে না। তাঁর পরিষ্কার কথা, কোনও তারকার চেয়ে খেলাটা অনেক বড়।
সেওয়াগ তাঁর ব্যাটিংয়ের মতই চাঁচাছোলা। বলেন, অনেকে বলেন তিনি বিরাট কোহলির জন্য ক্রিকেট দেখেন, কিংবা রোহিত শর্মার জন্য খেলা দেখেন। কিন্তু সে তো আগে অনেকে বলতেন, তিনি সুনীল গাঘাসকরের জন্য খেলা দেখেন কিংবা সচিন তেন্ডুলকরের জন্য দেখেন। কিন্তু বাস্তব ছবিটা অন্যরকম।