Xtra Time Bangla logo
সর্বশেষ খবর
তিন বছর পর আইপিএল নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে গোয়ায় হবে ২০২৭ আইপিএলের নিলামবিশ্বকাপের শুরুর দিকে সঞ্জুর জায়গা হয়নি, সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন গম্ভীররোহিত বিরাটকে বিশ্বকাপে চান , নিজের বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা জানালেন রিঙ্কু সিংসেমিফাইনালে হেরে ব্রোঞ্জজয় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের, ৪০ বছর পর টানা দুটি এশিয়াডে পদক২৩ হাজার আন্তর্জাতিক রান! ইনিংসের হিসাবে সচিনকে টপকে নতুন ইতিহাস জো রুটেরবদলে দিতে পারে জীবন, শুটার মেঘনার লড়াইয়ে নতুন অধ্যায় আয়ুষ্মানের হাত ধরের‍্যাকেট হাতে বদলে গেল ভাগ্য, এশিয়ান গেমসে ইতিহাস জয় মীণার: সফট টেনিসে ভারতের প্রথম পদকজয়ীনিউজিল্যান্ডে সূর্যবংশী কীভাবে পেস ও বাউন্সের চ্যালেঞ্জ সামলান, সেটা দেখার জন্য মুখিয়ে আছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টারদিল্লি প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা বিতর্কে নয়া মোড়, অভিযোগ অস্বীকার বংশ বেদিরকোচিতে রোনাল্ডিনহো ঝড়! বুধবার ইন্ডিয়া অল স্টার একাদশের বিরুদ্ধে মাঠে নামছেন ব্রাজিলের কিংবদন্তিতিন বছর পর আইপিএল নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে গোয়ায় হবে ২০২৭ আইপিএলের নিলামবিশ্বকাপের শুরুর দিকে সঞ্জুর জায়গা হয়নি, সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন গম্ভীররোহিত বিরাটকে বিশ্বকাপে চান , নিজের বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা জানালেন রিঙ্কু সিংসেমিফাইনালে হেরে ব্রোঞ্জজয় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের, ৪০ বছর পর টানা দুটি এশিয়াডে পদক২৩ হাজার আন্তর্জাতিক রান! ইনিংসের হিসাবে সচিনকে টপকে নতুন ইতিহাস জো রুটেরবদলে দিতে পারে জীবন, শুটার মেঘনার লড়াইয়ে নতুন অধ্যায় আয়ুষ্মানের হাত ধরের‍্যাকেট হাতে বদলে গেল ভাগ্য, এশিয়ান গেমসে ইতিহাস জয় মীণার: সফট টেনিসে ভারতের প্রথম পদকজয়ীনিউজিল্যান্ডে সূর্যবংশী কীভাবে পেস ও বাউন্সের চ্যালেঞ্জ সামলান, সেটা দেখার জন্য মুখিয়ে আছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টারদিল্লি প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা বিতর্কে নয়া মোড়, অভিযোগ অস্বীকার বংশ বেদিরকোচিতে রোনাল্ডিনহো ঝড়! বুধবার ইন্ডিয়া অল স্টার একাদশের বিরুদ্ধে মাঠে নামছেন ব্রাজিলের কিংবদন্তি

রোহিত বিরাটকে বিশ্বকাপে চান , নিজের বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা জানালেন রিঙ্কু সিং

২০২৭ বিশ্বকাপে নিজের সুযোগ এবং লক্ষ্য নিয়ে রিঙ্কু বলেন, “এই মুহূর্তে মানুষ আমাকে এক ওভারে পাঁচটি ছক্কা মারার জন্য চেনে। কিন্তু এখন আমার মাথায় একটাই বিষয় ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে চাই। দলে থেকে ব্যাট হাতে অবদান রাখতে চাই এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে চাই। আমি চাই, মানুষ যেন আমাকে শুধু সেই পাঁচটি ছক্কার জন্য নয়, বিশ্বকাপ জয়ের অংশীদার হিসেবেও মনে রাখে।”

লিখেছেন Adminপ্রকাশিত Sep 23, 2026, 7:00 PM
ShareWhatsAppFacebookX
রোহিত বিরাটকে বিশ্বকাপে চান , নিজের বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা জানালেন রিঙ্কু সিং

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ২০২৭ একদিনের বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই ভারতীয় দলে কারা সুযোগ পাবেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। সেই আলোচনার কেন্দ্রে রয়েছে দুটি বড় নাম, রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২৭ বিশ্বকাপে এই দুই তারকা আদৌ খেলবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। এরই মধ্যে তাঁদের নিয়ে নিজের মনের কথা জানালেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা রিঙ্কু সিং।

সম্প্রতি জিওস্টারের এক সাক্ষাৎকারে ২০২৭ একদিনের বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে রিঙ্কু রোহিত ও বিরাটকে ‘কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “ওঁরা দু’জনেই কিংবদন্তি। শুধু আমি নই, গোটা দেশই চায় বিরাট ভাইয়া এবং রোহিত ভাইয়া বিশ্বকাপে খেলুন এবং সেই দলটার অংশ হোন, যে দল বিশ্বকাপ জিতবে।”

রিঙ্কু আরও বলেন, “এটা গোটা দেশের জন্য একটা বিশাল মুহূর্ত হবে। কে জানে, এটা হয়তো তাঁদের শেষ বিশ্বকাপ হতে পারে। তাই তাঁরা যদি ভারতের হয়ে বিশ্বকাপ জিততে পারেন, সেটা তাঁদের জন্যও বিশাল ব্যাপার হবে। আমরা অনেক দিন বিশ্বকাপ জিতিনি। শেষবার ২০১১ সালে জিতেছিলাম। তাই আমরা চাই, দু’জনেই দলের সঙ্গে থাকুন এবং বিশ্বকাপের ট্রফি তুলে ধরুন।”

২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন রিঙ্কু। তবে সেই পাঁচ ছক্কার পরিচয়ের মধ্যে আটকে থাকতে চান না তিনি। তাঁর লক্ষ্য এবার ভারতের হয়ে বিশ্বকাপ জেতা।

২০২৭ বিশ্বকাপে নিজের সুযোগ এবং লক্ষ্য নিয়ে রিঙ্কু বলেন, “এই মুহূর্তে মানুষ আমাকে এক ওভারে পাঁচটি ছক্কা মারার জন্য চেনে। কিন্তু এখন আমার মাথায় একটাই বিষয় ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে চাই। দলে থেকে ব্যাট হাতে অবদান রাখতে চাই এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে চাই। আমি চাই, মানুষ যেন আমাকে শুধু সেই পাঁচটি ছক্কার জন্য নয়, বিশ্বকাপ জয়ের অংশীদার হিসেবেও মনে রাখে।”

শুধু টি-টোয়েন্টি নয়, তিন ফরম্যাটেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান রিঙ্কু। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সও তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। সম্প্রতি টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

পাশাপাশি নেতৃত্বের ক্ষেত্রেও নিজেকে তৈরি করছেন রিঙ্কু। উত্তরপ্রদেশ লিগে অধিনায়কত্ব করে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। আইপিএলের গত মরশুমে ছিলেন সহ-অধিনায়কও। অধিনায়কত্ব শেখার বিষয়ে রিঙ্কু বলেন, “অধিনায়কত্বের ক্ষেত্রে আমি এখনও শিখছি। উত্তরপ্রদেশ লিগে অধিনায়কত্ব করেছিলাম এবং আমার দল চ্যাম্পিয়ন হয়েছিল। গত মরশুমে আইপিএলে আমি সহ-অধিনায়ক ছিলাম।”

তিনি আরও জানান, কলকাতা নাইট রাইডার্সে অজিঙ্ক রাহানের কাছ থেকেও নেতৃত্বের নানা দিক শিখছেন। ভারতীয় দলের হয়ে সূর্যকুমার যাদবের সঙ্গে খেলার সময় তাঁর নেতৃত্বের ধরনও কাছ থেকে দেখেছেন রিঙ্কু।

রিঙ্কুর কথায়, “কেকেআরে অজু ভাই (অজিঙ্ক রাহানে) এবং আরও অনেকের কাছ থেকে আমি অধিনায়কত্বের বিষয়গুলো শিখছি। আমি সূর্য ভাইয়ের সঙ্গেও অনেক খেলেছি। ভারতীয় দলে গত দু’বছর ওঁকে দেখে নেতৃত্ব দেওয়ার পদ্ধতি বোঝার চেষ্টা করেছি। আমি নিজের নেতৃত্বের দক্ষতা নিয়ে কাজ করছি। আশা করি, অধিনায়কত্বের ক্ষেত্রে ভবিষ্যতে ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে।”

এই মুহূর্তে রিঙ্কুর স্বপ্ন দু’দিকে। একদিকে তিনি চান রোহিত শর্মা ও বিরাট কোহলি আরও একটি বিশ্বকাপে ভারতের হয়ে খেলুন এবং ট্রফি জিতুন। অন্যদিকে, নিজের জন্যও ২০২৭ বিশ্বকাপে নতুন পরিচয় তৈরি করতে চান তিনি। পাঁচ ছক্কার স্মৃতি পেরিয়ে এবার বিশ্বকাপ জয়ের ইতিহাসের অংশ হওয়াই রিঙ্কুর বড় লক্ষ্য।

সর্বশেষ ভিডিও

সব দেখুন
বড় দলের ডাক আছে? ভাল স্টুডেন্ট পুত্রকে দিয়েছেন ফুটবলে। চাকরি ছেড়ে কোচিংয়ে! Ranjan Chowdhury
YouTube

বড় দলের ডাক আছে? ভাল স্টুডেন্ট পুত্রকে দিয়েছেন ফুটবলে। চাকরি ছেড়ে কোচিংয়ে! Ranjan Chowdhury

XtraTime Bangla

Maclaren-কে কড়া টক্কর দেবেন Le Erwin! প্রথম ম্যাচেই দেখালেন ঝলক! Mohun Bagan | XTRA TALK
YouTube

Maclaren-কে কড়া টক্কর দেবেন Le Erwin! প্রথম ম্যাচেই দেখালেন ঝলক! Mohun Bagan | XTRA TALK

XtraTime Bangla

Mohun Bagan এর CFL জয়ের ট্রফি ঘিরে ক্লাব তাঁবুতে সমর্থকদের গর্জন, উচ্ছ্বাস, একটা সেলফি! দেখুন ভিডিও
YouTube

Mohun Bagan এর CFL জয়ের ট্রফি ঘিরে ক্লাব তাঁবুতে সমর্থকদের গর্জন, উচ্ছ্বাস, একটা সেলফি! দেখুন ভিডিও

XtraTime Bangla

IFA Shield-এ বড় জয় পেলেও Humble থাকার কথা উল্লেখ করলেন Mohun Bagan কোচ Panagiotis Dilmperis
YouTube

IFA Shield-এ বড় জয় পেলেও Humble থাকার কথা উল্লেখ করলেন Mohun Bagan কোচ Panagiotis Dilmperis

XtraTime Bangla

Mohun Bagan মাঠে প্রথমবার খেলে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম!- Chhangte
YouTube

Mohun Bagan মাঠে প্রথমবার খেলে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম!- Chhangte

XtraTime Bangla

Exclusive:Mohun Bagan ট্রফি জিতলে খেলোয়াড়রাই ট্রফি নিয়ে আসে কর্মকর্তার গাড়িতে নয়:Debasish Dutta
YouTube

Exclusive:Mohun Bagan ট্রফি জিতলে খেলোয়াড়রাই ট্রফি নিয়ে আসে কর্মকর্তার গাড়িতে নয়:Debasish Dutta

XtraTime Bangla

হ্যাঁ! Mohun Bagan এর জেতা ট্রফি ক্লাব তাঁবুতেই এল Sayan Banerjee-র হাত ধরে! দেখুন ভিডিও
YouTube

হ্যাঁ! Mohun Bagan এর জেতা ট্রফি ক্লাব তাঁবুতেই এল Sayan Banerjee-র হাত ধরে! দেখুন ভিডিও

XtraTime Bangla

Mohun Bagan এর ভরা গ্যালারির মাঝে CFL জয়ের ট্রফি তুলে দেওয়া হল ফুটবলারদের হাতে! দেখুন ভিডিও
YouTube

Mohun Bagan এর ভরা গ্যালারির মাঝে CFL জয়ের ট্রফি তুলে দেওয়া হল ফুটবলারদের হাতে! দেখুন ভিডিও

XtraTime Bangla

🔥 এখন ট্রেন্ডিং

ক্রিকেটSep 23

তিন বছর পর আইপিএল নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে গোয়ায় হবে ২০২৭ আইপিএলের নিলাম

তিন বছর পর আইপিএল নিলাম ফিরছে ভারতে। ডিসেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। জানালেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। আগের তিনবার নিলাম হয়েছিল দুবাই, জেড্ডা ও আবুধাবিতে। ২০২৫ নিলাম হয় জেড্ডায় এবং ২০২৪-এর নিলাম হয়েছিল দুবাইতে। ২০২৬-এ আবু ধাবিতে হয়েছিল আইপিএল নিলাম। ২০২৭-এর নিলাম হবে গোয়ায়।

ক্রিকেটSep 23

বিশ্বকাপের শুরুর দিকে সঞ্জুর জায়গা হয়নি, সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন গম্ভীর

সম্প্রতি ভারতীয় দলের প্রধান কোচ জানালেন, সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তিনি নিজেই সরাসরি জানিয়েছিলেন। কোনও দলতালিকা বা সংবাদমাধ্যমের মাধ্যমে নয়, মুখোমুখি কথা বলেই সঞ্জুকে সিদ্ধান্তের কথা জানান গম্ভীর।

ক্রিকেটSep 23

রোহিত বিরাটকে বিশ্বকাপে চান , নিজের বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা জানালেন রিঙ্কু সিং

২০২৭ বিশ্বকাপে নিজের সুযোগ এবং লক্ষ্য নিয়ে রিঙ্কু বলেন, “এই মুহূর্তে মানুষ আমাকে এক ওভারে পাঁচটি ছক্কা মারার জন্য চেনে। কিন্তু এখন আমার মাথায় একটাই বিষয় ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে চাই। দলে থেকে ব্যাট হাতে অবদান রাখতে চাই এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে চাই। আমি চাই, মানুষ যেন আমাকে শুধু সেই পাঁচটি ছক্কার জন্য নয়, বিশ্বকাপ জয়ের অংশীদার হিসেবেও মনে রাখে।”

অন্য খেলাSep 23

সেমিফাইনালে হেরে ব্রোঞ্জজয় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের, ৪০ বছর পর টানা দুটি এশিয়াডে পদক

এশিয়ান গেমসের ব্যডমিন্টনে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ দল। সেমিফাইনালে চিনের কাছে ৩-১ ম্যাচে হেরে গেল টিম ইন্ডিয়া। ডাবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি জিতলেও সিঙ্গলসে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের কাছে হেরে গেলেন লক্ষ্য সেন ও আয়ুশ শেট্টি।