বাদ পড়ে সিরাজ কি কাঁদছেন? তাঁর আবেগমথিত শরীরী ভাষা দেখে উপলব্ধি রাহানে-কার্তিকদের
সিরাজকে কালো চশমা পরে থাকেত দেখে ধারাভাষ্য দেওয়ার সময় কার্তিক বলেন এই ছবিটা। রাহানে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন সিরাজ কি কাঁদছেন? কার্তিক অনেকটা সহমত হয়ে জানান, সিরাজ সত্যিই আপসেট হয়ে গেছেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন ক্রিকেটারের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয়। সিরাজ এমন একজন ক্রিকেটার যিনি সব সময় মাঠে থাকতে চান। এবং নিজের সেরাটা উজাড় করে দিতে চান, মনে করেন কার্তিক।
ছবি সৌজন্য - এক্স
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মহম্মদ সিরাজ কি কাঁদছেন? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও প্রথম একাদশ থেকে বাদ পড়লেন মহম্মদ সিরাজ। তারপরই তাঁর আবেগময় শরীরী ভাষা দেখে এই প্রশ্ন উঠল। দেখা যায় সিরাজ চোখে কালো চশমা পরে ঘুরছেন। সেটা দেখেই প্রশ্ন তুলে দিলেন অজিঙ্ক রাহানে, মুরলি কার্তিকরা।
কার্তিকের উপলব্ধি আবার দল থেকে বাদ পড়া সিরাজকে হয়ত আহত করেছে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর যা রেকর্ড তারপর এভাবে বারবার বাদ দেওয়াটা অনেককেই অবাক করেছে।
সিরাজকে কালো চশমা পরে থাকেত দেখে ধারাভাষ্য দেওয়ার সময় কার্তিক বলেন এই ছবিটা। রাহানে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন সিরাজ কি কাঁদছেন? কার্তিক অনেকটা সহমত হয়ে জানান, সিরাজ সত্যিই আপসেট হয়ে গেছেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন ক্রিকেটারের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয়। সিরাজ এমন একজন ক্রিকেটার যিনি সব সময় মাঠে থাকতে চান। এবং নিজের সেরাটা উজাড় করে দিতে চান, মনে করেন কার্তিক।
তাঁর বক্তব্য, “আমি জানি না ভাই, তবে সিরাজ নিঃসন্দেহে আবেগঘন হয়ে পড়েছে, ওর মধ্যে খুব বেশি আবেগ। অবশ্যই ও আঘাত পেয়েছে। অনেকেই এভাবে বাদ পড়াটা সহজে মেনে নিতে পারে, অনেকে পারে না।“
কার্তিক বলেন, কোনও কানও ক্রিকেটার আছে, যাদের পায়ে যন্ত্রণা হচ্ছে কিনা, মাথায় যন্ত্রণা হচ্ছে কিনা, শরীরে যন্ত্রণা হচ্ছে কিনা, সেসব গুরুত্ব পায় না, তারা যে কোনও অবস্থায় শুধু নিজের সেরাটা নিংড়ে দিতে চায়. আমি মনে করি সিরাজ তেমন একজন ক্রিকেটার। সিরাজের যা পারফরম্যান্স তাতে এভাবে বাদ পড়ায় রীতিমত অবাক কার্তিক।








